• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রেমের টানে জামালপুরের গ্রামে ফিনল্যান্ডের যুবক, করলেন বিয়ে সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর বিক্রি বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির ঢাকেশ্বরীতে দুর্গাপূজায় খরচ হচ্ছে দেড় কোটি টাকা, কী কী থাকছে এবার ৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খেয়ে গ্রেপ্তার লোকসানে ইংল্যান্ডের ৯৪ শতাংশ ক্লাব, মালিকেরা টাকা না দিলে বন্ধ হয়ে যাবে এক-তৃতীয়াংশ অপারেশন ক্লিনহার্ট করার পরিকল্পনা নেই: চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী কুমারত্ব নিয়ে প্রশ্ন করে সালমানের ধমক খেলেন করণ মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, আঙুল উঠল শাকিব খানের দিকে!

কুমারত্ব নিয়ে প্রশ্ন করে সালমানের ধমক খেলেন করণ

মোঃ মাইনুল হোসেন মঈন / ১৯ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ভারতীয় ছোট পর্দার অন্যতম জনপ্রিয় ও আলোচিত টকশো ‘কফি উইথ করণ’। বিগত দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডের বিভিন্ন তারকার ব্যক্তিগত জীবন, প্রেম ও বিতর্কের নানা বিষয় উঠে এসেছে প্রযোজক ও পরিচালক করণ জোহরের এই অনুষ্ঠানের আড্ডায়। শিগগিরই সম্প্রচারিত হতে যাওয়া অনুষ্ঠানটির শেষ অর্থাৎ নবম মরশুমের প্রথম পর্বে অতিথি হিসেবে হাজির হচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান।  

 

 

প্রকাশিত টিজারে দেখা যায়, প্রথম পর্বেই অতিথি হিসেবে হাজির হওয়া সালমানকে স্বাগত জানান সঞ্চালক করণ জোহর। তাকে স্বাগত জানিয়ে করণ বলেন, “একজন জ্ঞানী মানুষ একবার বলেছিলেন, ‘ইটস ডান, ব্রো’। তাই আমার শেষ সিজন শুরু করার জন্য এই মানুষটির থেকে ভালো আর কে হতে পারেন!”

এরপরই করণের সঙ্গে মজার ছলে কথা বলতে দেখা যায় সালমানকে। করণের সঙ্গে রসিকতা করে তাকে সঞ্চালকের আসন থেকে উঠে যেতে বলেন সালমান খান। একই সঙ্গে রসিকতার সুরে জানান, ‘কফি উইথ করণ’-এর পর এবার শুরু হচ্ছে ‘কফি উইথ সালমান’।

 

 

তবে আলোচনার একপর্যায়ে সালমানকে নিয়ে তার ব্যক্তিগত জীবন সম্পর্কিত একটি বিতর্কিত প্রশ্ন করে বসেন করণ জোহর। তিনি জিজ্ঞেস করেন, “তুমি কি আজও চিরকুমার?”

করণের এমন প্রশ্নের মুখে তাকে নিজের সীমার মধ্যে থাকার পরামর্শ দেন সালমান। জবাবে প্রযোজক-সঞ্চালককে থামিয়ে দিয়ে সালমান বলেন, “আরে ভাই, নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখো।”

টিজারটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল পড়ে গেছে। এর আগেও ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে অতিথি হয়ে একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন এই বলিউড অভিনেতা। অনুষ্ঠানটির নবম মরশুমের প্রথম পর্বটি শিগগিরই প্রচার হতে যাচ্ছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd