• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রেমের টানে জামালপুরের গ্রামে ফিনল্যান্ডের যুবক, করলেন বিয়ে সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর বিক্রি বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির ঢাকেশ্বরীতে দুর্গাপূজায় খরচ হচ্ছে দেড় কোটি টাকা, কী কী থাকছে এবার ৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খেয়ে গ্রেপ্তার লোকসানে ইংল্যান্ডের ৯৪ শতাংশ ক্লাব, মালিকেরা টাকা না দিলে বন্ধ হয়ে যাবে এক-তৃতীয়াংশ অপারেশন ক্লিনহার্ট করার পরিকল্পনা নেই: চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী কুমারত্ব নিয়ে প্রশ্ন করে সালমানের ধমক খেলেন করণ মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, আঙুল উঠল শাকিব খানের দিকে!

রজনীকান্তের ‘জেলার ২’ মুক্তির কতদিন পর ওটিটিতে দেখা যাবে

মোঃ মাইনুল হোসেন মঈন (মাল্টিমিডিয়া প্রযোজক) / ৩৬ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’-এর হিন্দি সংস্করণ মুক্তি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হয়েছে। আগামী ১৫ অক্টোবর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এটি। তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষার পাশাপাশি হিন্দিতেও দেখা যাবে সিনেমাটি।

সিনেমাটির হিন্দি সংস্করণ মুক্তি পাবে কি না, তা নিয়ে কয়েকদিন আগে থেকেই নানা আলোচনা চলছিল।

 

ভারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক বিবৃতিতে নির্মাতারা জানান, ‘জেলার ২’ হিন্দিতে মুক্তি পাবে না বলে সম্প্রতি যেসব খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।

প্রেক্ষাগৃহে মুক্তির কত দিন পর সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে তার মধ্যেই মতবিরোধের খবর সামনে আসায় এই অনিশ্চয়তা তৈরি হয়। সিনেমাটির হিন্দি সংস্করণ আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ২০২৬-এ অন্য ভাষার সংস্করণগুলোর সঙ্গে একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ভারতের বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, ‘জেলার ২’-এর অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে। সিনেমাটির হিন্দি ট্রেলারও প্রকাশ করা হয়েছে। উত্তর ভারতে ছবিটি পরিবেশনার দায়িত্বে রয়েছে পেন মারুধর এন্টারটেইনমেন্ট।

এর আগে ১২৩তেলুগুর এক প্রতিবেদনে বলা হয়েছিল, ওটিটিতে মুক্তির সময়সীমা নিয়ে মতবিরোধের কারণে পিভিআর আইনক্স ও সিনেপলিসের মতো বড় মাল্টিপ্লেক্স চেইনে সিনেমাটির হিন্দি সংস্করণ প্রদর্শিত না-ও হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, নির্মাতারা প্রেক্ষাগৃহে মুক্তির চার সপ্তাহ পর সিনেমাটি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশের বিষয়ে সম্মত হয়েছিলেন। অন্যদিকে, বড় মাল্টিপ্লেক্স চেইনগুলো হিন্দি সিনেমার ক্ষেত্রে ওটিটিতে মুক্তির আগে আট সপ্তাহের প্রেক্ষাগৃহ প্রদর্শনের সময়সীমা প্রত্যাশা করে।

 

এই মতবিরোধের কারণে উত্তর ভারতে সিনেমাটির মুক্তি নিয়ে প্রশ্ন দেখা দেয়। তবে নির্মাতাদের সাম্প্রতিক ঘোষণায় হিন্দি সংস্করণ মুক্তির বিষয়টি নিশ্চিত হয়েছে। যদিও ওটিটিতে মুক্তির সময়সীমা নিয়ে বিরোধ পুরোপুরি মিটেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। নির্দিষ্ট কিছু মাল্টিপ্লেক্সে প্রদর্শনসংক্রান্ত বিধিনিষেধ থাকবে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটিতে অবসরপ্রাপ্ত জেলর টাইগার মুথুভেল পান্ডিয়ানের চরিত্রে ফিরছেন রজনীকান্ত। ২০২৩ সালের ১০ আগস্ট মুক্তি পেয়েছিল প্রথম সিনেমা ‘জেলার’।

‘জেলার ২’-তে রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছেন মোহনলাল, শিব রাজকুমার, বিদ্যা বালান, মিঠুন চক্রবর্তী ও জ্যাকি শ্রফসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd