• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩–৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষার উদ্যোগ ৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা রাশিয়ার সঙ্গে ডিজেল নিয়ে চুক্তি, পুতিনকে উপহার দেওয়ার শামিল বলে মন্তব্য জেলেনস্কির দুই মাসের ব্যস্ততা শেষে আবারও যুক্তরাষ্ট্রে অপূর্ব ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, ১০ ঘণ্টায়ও পরিচয় মেলেনি সরকারকে ধন্যবাদ জানালেন মোহাম্মদ হাতেম শিল্প বান্ধব সিদ্ধান্তের কারণে। রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল ‘বার্ষিক পরীক্ষা শেষে বিদ্যালয় বন্ধের আগেই নতুন বই পাবে শিক্ষার্থীরা’ রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি, আটক ৪ শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে বেত্রাঘাত, ভিডিও ভাইরাল

দুই মাসের ব্যস্ততা শেষে আবারও যুক্তরাষ্ট্রে অপূর্ব

মোঃ মাইনুল হোসেন মঈন / ১৭ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

একসময় সারা বছর লাইট-ক্যামেরা-অ্যাকশনে ব্যস্ত থাকতেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সময় বদলেছে, এখন তিনি কাজ করেন বেছে বেছে। শুধু তা-ই নয়, বছরের অনেকটা সময় এখন তাঁর কাটে যুক্তরাষ্ট্রে। গত আগস্টে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন এই অভিনেতা। এসেই ব্যস্ত হয়ে পড়েন নাটকের শুটিংয়ে। টানা কাজ শেষে আজ আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন তিনি।

 

এবার প্রায় দুই মাস দেশে ছিলেন অপূর্ব। এ সময়ে শুটিং করেছেন প্রায় অর্ধডজনের বেশি নাটকের। সবশেষ শেষ করেছেন মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ‘শিরোনামে তুমি’ নাটকের কাজ। এতে অপূর্বর সহশিল্পী ছিলেন ফারিহা শামস সেঁওতি, সাবেরী আলম প্রমুখ। এর আগে তিনি অভিনয় করেন মাসরিকুল আলম, জাকারিয়া সৌখিন, এস আর মজুমদার ও রুবেল হাসানের একাধিক নাটকে। নাটকগুলোতে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন শার্লিন ফারজানা, তানজিম সাইয়ারা তটিনী, নাজনীন নিহা প্রমুখ।

 

 

 

নাটকের পাশাপাশি একাধিক সিনেমা নিয়েও কথা চলছে অপূর্বর। তবে এখনো কোনো নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হননি। অভিনেতা আশা করছেন, শিগগিরই সিনেমা নিয়ে সুখবর দিতে পারবেন।

 

এদিকে গত আগস্টে দেশে ফেরার আগে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো একক কনসার্টে গান শুনিয়েছেন অপূর্ব। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রসহ যুক্তরাজ্য ও কানাডার বিভিন্ন শহরে কনসার্ট নিয়ে আলোচনা চলছে তাঁর। এ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘নিউইয়র্কের কনসার্টে দারুণ সাড়া পেয়েছি। এরপর আরও কয়েকটি শহর থেকে আয়োজকেরা আগ্রহ প্রকাশ করেছেন। এ মাসেই কয়েকটি কনসার্ট নিয়ে চূড়ান্ত কথা হতে পারে। সবকিছু চূড়ান্ত হলে সবাইকে জানিয়ে দেব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd