• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শীত নামার আগেই নিউ মার্কেটে গরম কাপড়ের পসরা প্রীতম-শেহতাজের বিচ্ছেদ, যেভাবে দূরত্ব বাড়ল সম্পর্কে আবাসিক হোটেল থেকে নারী পুরুষ সহ আটক ১৭ জন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ দায় মুক্তি পাচ্ছে সাংবিধানিক ভাবে জুলাই যোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী মদ পান করে মাতলামি করলে দুর্গাপূজার মন্ডপে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার ট্রাম্পের মন্তব্যে আমেরিকা তোলপাড়। যুক্তরাষ্ট্রে ইরানকে হামলা করতে দিন। ‘জেলার ২’ ট্রেলারে হৃতিক রোশন? যে দৃশ্য ঘিরে তুমুল জল্পনা শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত স্বাস্থ্যমন্ত্রী: ক্যানসার চিকিৎসা সম্প্রসারণে দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

‘জেলার ২’ ট্রেলারে হৃতিক রোশন? যে দৃশ্য ঘিরে তুমুল জল্পনা

মোঃ মাইনুল হোসেন মঈন / ১৮ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’। মেগা অ্যাকশন থ্রিলারটি ঘিরে দর্শকদের আগ্রহ আগে থেকেই তুঙ্গে।

 

 

এরই মধ্যে গত ৫ অক্টোবর প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। আর ট্রেলার প্রকাশের পর সেই আগ্রহ যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে।

 

তবে ট্রেলারে রজনীকান্তের দাপুটে উপস্থিতির পাশাপাশি অন্য একটি বিষয় নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। নেটিজেনদের একাংশের দাবি, ট্রেলারে নাকি দেখা গেছে বলিউডের ‘গ্রিক গড’খ্যাত অভিনেতা হৃতিক রোশনের ঝলক!

 

 

 

ট্রেলারের ১ মিনিট ৩১ সেকেন্ডের দিকে দেখা যায় একটি ছায়ামূর্তি। দৃশ্যটিতে ওই ব্যক্তিকে পেছন থেকে দেখানো হয়েছে। মুখ স্পষ্ট না হওয়ায় পরিচয় নিশ্চিত হওয়ার উপায় নেই। তবে সেই অবয়ব দেখেই অনেক দর্শকের দাবি, এটি আর কেউ নন, হৃতিক রোশন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। এক অনুরাগী লিখেছেন, ‘জেলার ২’-এ হৃতিক রোশনের সারপ্রাইজ ক্যামিও সিনেমা হলে দর্শকদের গায়ে কাঁটা দেবে।

 

 

 

আরেকজনের দাবি, প্রথমে হৃতিককে পুলিশ অফিসার মনে হলেও পরে তার ধারণা বদলেছে। তার মতে, হৃতিককে উত্তর ভারতের কোনো গ্যাংস্টার বা ডাকাতের চরিত্রে দেখা যেতে পারে। এমনকি গল্পের প্রয়োজনে তিহার জেলে দায়িত্ব পালনের সময় মুথুভেল পান্ডিয়ান তাকে উদ্ধার করতে পারেন বলেও নানা থিওরি ছড়াচ্ছেন নেটিজেনরা।

 

 

 

 

ট্রেলারে মেগাস্টার মোহনলালের উপস্থিতির পরই ওই রহস্যময় ছায়ামূর্তিটি দেখা যাওয়ায় জল্পনা আরও জোরালো হয়েছে। তবে হৃতিক রোশনের লুক বা ক্যামিও নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্রযোজনা সংস্থা সান পিকচার্স কিংবা পরিচালক নেলসন দিলীপকুমার।

 

এর আগে গত জুনে বলিপাড়ায় গুঞ্জন ছড়িয়েছিল, ‘জেলার ২’-এ বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয়ের জন্য হৃতিক রোশন চুক্তিবদ্ধ হয়েছেন। এমনকি চেন্নাইয়ে সিনেমাটির জন্য তার অংশের শুটিং করার কথাও শোনা গিয়েছিল। যদিও সে সময়ও বিষয়টি নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

 

 

 

তাই ট্রেলারে দেখা সেই রহস্যময় অবয়ব সত্যিই হৃতিকের কি না, তা জানতে অপেক্ষা করতে হবে সিনেমাটি মুক্তি পর্যন্ত। তবে জল্পনা সত্যি হলে রজনীকান্ত ও হৃতিককে একই পর্দায় দেখার মুহূর্তটি যে দর্শকদের জন্য বড় চমক হতে চলেছে, তা বলাই যায়।

 

নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ প্রযোজনা করেছে সান পিকচার্স। রজনীকান্তের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন এস জে সূর্য, রম্যা কৃষ্ণন, বিদ্যা বালন ও যোগী বাবু। আগামী ১৫ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd