• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

৫২ বছর পর বুনো ময়ূরের দেখা

বিশেষ প্রতিনিধি / ১৩ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

অক্ষরজ্ঞানের পাঠশালায় পা রাখার আগে, শৈশবে যখন প্রথম আলিফ, বা, তা, সা শিখতে শুরু করি, তখন কায়দা কিংবা সিপারার পাতার ভাঁজে পরম যত্নে গুঁজে রাখা থাকত এক টুকরা ময়ূরের পালক। ইমাম সাহেব বা বাড়ির গুরুজনদের দেওয়া সেই ঝলমলে পালকের ডগাই ছিল আমাদের পাতা চেনার নিশানা। প্রাণীটিকে চোখে না দেখেই তার বর্ণিল মায়ায় জড়ানোর শুরুটা সেই সময়। এরপর আদর্শলিপির পাতায় ‘ম’ অক্ষরের পাশে পেখম মেলা এক মায়াবী পাখির আবছা অবয়ব কল্পনার জগতে কড়া নাড়ে। সেই পাখিকে প্রথম রক্তমাংসে দেখি ১৯৬০-এর দশকে, ঢাকার হাইকোর্ট চত্বরের তৎকালীন চিড়িয়াখানার খাঁচায়।

 

 

তবে খাঁচার বন্দী–সৌন্দর্য ছাপিয়ে বনে আপনমনে ঘুরে বেড়ানো ময়ূরের দেখা পাই অনেক পরে, ১৯৭৪ সালের জুনের শেষ সপ্তাহে। কিংবদন্তি পাখিবিশারদ ড. সালিম আলীর অধীনে ডক্টরেট কর্মসূচিতে যোগ দিতে তখন আমি মুম্বাইয়ে। বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির দুই পাখিবিশারদ ড. রবার্ট বি গ্রাব ও এস এ হোসেন আমাকে বোরিভিলি ন্যাশনাল পার্কে পাখি দেখাতে নিয়ে গেলে সেখানেই প্রথম বুনো ময়ূরের দেখা পাই।

কিন্তু পরবাসের বনে যাকে দেখে মুগ্ধ হয়েছিলাম, তাকে নিজের দেশের প্রকৃতিতে মুক্ত অবস্থায় দেখতে আমার অপেক্ষা করতে হলো দীর্ঘ ৫২টি বছর! একজন মানুষের জীবনের পরিমাপে অর্ধশতাব্দীর বেশি এই অপেক্ষা কতটা দীর্ঘ আর হাহাকারের, তা কি আর বলার অবকাশ রাখে?

 

 

এরপর আদর্শলিপির পাতায় ‘ম’ অক্ষরের পাশে পেখম মেলা এক মায়াবী পাখির আবছা অবয়ব কল্পনার জগতে কড়া নাড়ে। সেই পাখিকে প্রথম রক্তমাংসে দেখি ১৯৬০-এর দশকে, ঢাকার হাইকোর্ট চত্বরের তৎকালীন চিড়িয়াখানার খাঁচায়।

 

 

এরপর আদর্শলিপির পাতায় ‘ম’ অক্ষরের পাশে পেখম মেলা এক মায়াবী পাখির আবছা অবয়ব কল্পনার জগতে কড়া নাড়ে। সেই পাখিকে প্রথম রক্তমাংসে দেখি ১৯৬০-এর দশকে, ঢাকার হাইকোর্ট চত্বরের তৎকালীন চিড়িয়াখানার খাঁচায়।

 

 

একজন বন্য প্রাণিবিজ্ঞানীর জীবনে কিছু মুহূর্ত স্মৃতিতে চিরদিনের জন্য খোদাই হয়ে থাকে। কখনো তা বিরল কোনো প্রজাতির আবিষ্কার, কখনো এমন অপ্রত্যাশিত সাক্ষাৎ, যা ফিরিয়ে আনে প্রাকৃতিক ঐতিহ্যের সেই স্মৃতি, যাকে আমরা চিরতরে হারিয়ে যাওয়া ভেবেছিলাম। আমার জন্য তেমন মুহূর্ত এল ৬ নভেম্বর, পঞ্চগড়ের সীমান্ত এলাকায়, যখন ভারতীয় ময়ূরকে (Pavo cristatus) কেবল আন্তর্জাতিক সীমান্তের ওপারেই নয়, শেষ পর্যন্ত বাংলাদেশের মাটিতেও দেখার অনন্য সুযোগ পাই। আমরা তো আর সাধারণ কোনো পাখির দিকে তাকিয়ে ছিলাম না; তাকিয়ে ছিলাম এমন এক পাখির দিকে, যাকে বাংলাদেশ কয়েক প্রজন্ম ধরে প্রায় ভুলেই গিয়েছিল।

 

রেজা খান

উপমহাদেশের অন্যতম পরিচিত ও দৃষ্টিনন্দন এই পাখির বাংলাদেশে টিকে থাকার ইতিহাস বেশ অনিশ্চিত। এ দেশ থেকে এটি ঠিক কবে বিলুপ্ত হয়েছিল, তার সুনির্দিষ্ট কোনো ঐতিহাসিক রেকর্ড নেই। ধারণা করা হয়, মধুপুরের শালবনে একসময় এর বাস ছিল এবং হয়তো ১৯৪০-এর দশক পর্যন্ত সেখানে টিকে ছিল, তবে সর্বশেষ উপস্থিতির কোনো নির্ভরযোগ্য নথি নেই। এমনও হতে পারে, সাম্প্রতিক এই খবরের আগে আজকের বাংলাদেশের কোনো নাগরিকই জীবদ্দশায় দেশের সীমানায় বুনো ময়ূর চোখে দেখেননি।

বছরের পর বছর ধরে পাখিটি আমাদের প্রাকৃতিক ইতিহাসের এক ধূসর স্মৃতিতে পরিণত হয়েছিল।

২০০০ ও ২০১৫ সালে প্রকাশিত বাংলাদেশ বন্য প্রাণী লাল তালিকার দুটি সংস্করণে ময়ূরকে ‘বিলুপ্ত’ হিসেবে মূল্যায়ন করা হয়েছিল। তবে সাম্প্রতিক কিছু প্রতিবেদন এক অপ্রত্যাশিত মোড় নিয়ে আসে। পঞ্চগড়ের তেঁতুলিয়া ও আশপাশের তিন-চারটি স্থানে কয়েকটি ময়ূর দেখার খবর পাওয়া যায়। পাখিপ্রেমীরা সেগুলোর ছবি তোলেন; পরে জানা যায়, মা ময়ূর, ছানাসহ পাখিগুলো মাঝেমধ্যে খাবারের খোঁজে বাংলাদেশে ঢুকছে।

 

ধারণা করা হয়, মধুপুরের শালবনে একসময় এর বাস ছিল এবং হয়তো ১৯৪০-এর দশক পর্যন্ত সেখানে টিকে ছিল, তবে সর্বশেষ উপস্থিতির কোনো নির্ভরযোগ্য নথি নেই। এমনও হতে পারে, সাম্প্রতিক এই খবরের আগে আজকের বাংলাদেশের কোনো নাগরিকই জীবদ্দশায় দেশের সীমানায় বুনো ময়ূর চোখে দেখেননি।

 

মজার বিষয় হলো, এই স্থানগুলোর সব কটিই ছিল সীমান্তঘেঁষা, বিশেষ করে ভারতের কাঁটাতারের বেড়া ও সংলগ্ন নো ম্যান্স ল্যান্ডের আশপাশে।

 

 

চলমান লাল তালিকা মূল্যায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রশ্ন সামনে আসে: ময়ূরকে কি এখনো ‘বিলুপ্ত’ গণ্য করা হবে, নাকি ‘বন্য পরিবেশে বিলুপ্ত’ বা এমনকি ‘মহাবিপন্ন’ শ্রেণিতে নেওয়া দরকার? তবে কেবল সীমান্ত পেরিয়ে মাঝেমধ্যে আসা-যাওয়া দেখে কোনো প্রজাতির সংরক্ষণ স্থিতি নির্ধারণ করা যায় না। আমাদের জানা প্রয়োজন ছিল, এই পাখিগুলো কি কেবলই ভারত থেকে আসা সাময়িক পরিব্রাজক, নাকি বাংলাদেশকে তারা নিয়মিত বাসস্থানের অংশ হিসেবে ব্যবহার করতে শুরু করেছে।

 

 

এটি নিশ্চিত হওয়ার একটাই উপায় ছিল: সরাসরি মাঠে নেমে অনুসন্ধান। সেই সুযোগ করে দেয় আইইউসিএন বাংলাদেশ, যাদের ওপর সরকার দেশের প্রাণিকুলের তথ্য হালনাগাদ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দিয়েছে। সফরসঙ্গী ছিলেন এই প্রকল্পে আমার কো-টিম লিডার অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ এবং প্রকল্প সমন্বয়ক জেনিফার আজমিরি।

 

 

স্থানীয় পাখিপ্রেমীদের তথ্যের ভিত্তিতে আমরা পঞ্চগড়ের পথে রওনা হলাম। উদ্দেশ্য ছিল পাখিগুলোর অবস্থান শনাক্ত করা, চলাচল পর্যবেক্ষণ করা এবং সম্ভব হলে বাংলাদেশ অংশে তাদের বাসস্থান ব্যবহারের প্রমাণ নথিবদ্ধ করা।

ক্যামেরা, দুরবিন আর বড় টেলিফটো লেন্স নিয়ে আমরা খুব বেশি বেগ না পেয়েই নির্দিষ্ট স্থানে পৌঁছে গেলাম। সেখানে খুঁজে পেলাম সেই গাছগুলো, যেগুলো ময়ূরের নিয়মিত রাতের আশ্রয় (রুসটিং সাইটস) বলে মনে হলো। কিন্তু তখন দুপুর। পাখিগুলো কোথাও নেই, আর এ সময়ে তাদের গাছে ফেরার আশা করা অবাস্তব। তাই দ্রুত দুপুরের খাবার সেরে বিকেলে ফেরার সিদ্ধান্ত নিলাম।

বেলা তিনটার দিকে আবার স্পটে ফিরলাম। হেমন্তের সূর্য ধীরে ধীরে দিগন্তে হেলে পড়ছে, চারপাশের আলো কমে আসছে। নিজেদের আড়ালে রেখে গাছের ডালপালা আর ঝোপঝাড়ে নিবিড়ভাবে লক্ষ রাখলাম।

 

 

সেই মাহেন্দ্রক্ষণ

প্রায় আবছা আলোয়, গাছের পাতার ঠিক নিচে প্রথম ময়ূরটির দেখা পেলাম। কিছুটা অন্ধকারে লুকিয়ে ছিল, কিন্তু চিনে নিতে কোনো ভুল হয়নি। যে পাখির সন্ধানে এসেছিলাম, দেশ যাকে সরকারিভাবে ‘বিলুপ্ত’ ঘোষণা করেছিল, সে ঠিক আমাদের সামনে, অল্প দূরে জীবিত দাঁড়িয়ে রাতের আশ্রয়ের প্রস্তুতি নিচ্ছে!

কয়েক সেকেন্ড আমাদের দলের কেউ কোনো কথা বলেনি। আনন্দের আতিশয্য তখন শব্দ হারিয়েছিল; ক্যামেরা তোলার আগেই চাপা উচ্ছ্বাস প্রকাশের একমাত্র ভাষা হয়ে উঠেছিল নীরবে একে অপরের দিকে হাত বাড়িয়ে দেওয়া। এটি সেই বিরল মুহূর্তগুলোর একটি, যখন কোনো কিছু ক্যামেরাবন্দী করার চেয়ে সেখানে উপস্থিত থাকার আনন্দই মন ভরিয়ে দেয়।

কিছুক্ষণের মধ্যে একে একে চারটি ময়ূর বেরিয়ে এসে আশ্রয়ের গাছের কাছে জড়ো হলো। সে রাতের মতো তাদের নীরব বিদায় জানালাম। তবে এটি ছিল কেবল সূচনা।

 

 

নতুন আশার ভোর

পরদিন ভোর সাড়ে পাঁচটার মধ্যে দলের সদস্যরা চা-বাগানের বিভিন্ন সুবিধাজনক স্থান থেকে পাখিগুলোর গাছ থেকে নামার অপেক্ষায় রইলেন। চারপাশের প্রকৃতি তখনো ভোরের নিস্তব্ধতায় মোড়ানো। আধা ঘণ্টার মধ্যেই ধৈর্যের ফল মিলল।

একে একে পাঁচটি ময়ূর ডানা মেলে নেমে সীমান্তের ওপারে, ভারতের অংশে কিছুটা খোলা জায়গায় গিয়ে বসল। তাদের নড়াচড়া, নামার ধরন আর মাটিতে ছড়িয়ে পড়ার পদ্ধতি থেকে দৈনিক রুটিন সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র মিলল।

শেষ বিকেলের আগে তারা গাছে ফিরবে না বুঝে আমরা আশপাশের অন্য সম্ভাব্য স্থান ঘুরে দেখলাম। বিকেল চারটার পর আগের জায়গায় ফিরে যা দেখলাম, তা অত্যন্ত আশাব্যঞ্জক। কয়েকটি ময়ূর মাটির কাছাকাছি একটি মরা গাছের গুঁড়িতে বসে, যেন দিগন্তে হেলে পড়া সূর্যের শেষ আলোকচ্ছটা গায়ে মাখছে। কিছুক্ষণের মধ্যে পাঁচটির পুরো দলটি সেখানে জড়ো হয়ে ধীরে ধীরে চেনা আশ্রয়ের দিকে এগিয়ে গেল।

তাদের চলাচলের একটি নির্দিষ্ট ধরন স্পষ্ট হলো: পাখিগুলো নিয়মিত এই এলাকা ব্যবহার করছে, এটি কোনো আকস্মিক বা এলোমেলো উপস্থিতি নয়। তবু সবচেয়ে চমকপ্রদ পর্যবেক্ষণটি তখনো আমাদের জন্য অপেক্ষা করছিল।

 

 

 

বাংলাদেশের মাটিতে সাতটি ময়ূর!

তৃতীয় দিনের ভোরটি হয়ে দাঁড়াল পুরো অভিযানের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। এবার পাখিগুলো সীমান্ত পেরিয়ে নেমে এল বাংলাদেশের মাটিতে। প্রায় অবিশ্বাস্য চোখে দেখলাম, তারা অত্যন্ত স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছে, খাবার খুঁটছে; দূরে আমাদের উপস্থিতি সত্ত্বেও কোনো ভয়ের লক্ষণ নেই।

আমরা যখন ক্যামেরা গুটিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছি, ঠিক তখনই কানে ভেসে এল ময়ূরের সতর্কসংকেত বা অ্যালার্ম কল। প্রথম ডাকটি হালকা, কয়েক সেকেন্ড পরেরটি তীব্র ও জোরালো। এরপরই বিকট শব্দে ডানা ঝাপটে একের পর এক ময়ূর পাশাপাশি দুটি গাছে উঠে পড়ল। গুনে দেখি, পাঁচটি নয়, সাতটি ময়ূর! আর সাতটির সব কটিই নেমেছিল বাংলাদেশের মাটিতে!

সম্ভবত চা-গাছের ঘন ডালপালার নিচে কোনো শিকারি প্রাণী লুকিয়ে ছিল, যদিও আমরা তার উপস্থিতি টের পাইনি। আমাদের ধারণা, সেটি হয়তো শিয়াল, বনবিড়াল অথবা অজগর; কারণ এই এলাকায় মানুষ ছাড়া আর কোনো প্রাণী নেই, যা দেখে ময়ূর এভাবে ভয় পেতে পারে। এই আকস্মিক ঘটনা না ঘটলে আমাদের জানাই হতো না যে এখানে সাতটি ময়ূর আছে।

ফিরে আসা প্রতীকের ভঙ্গুর ভবিষ্যৎ

সাতটি ময়ূর যখন ধীরে ধীরে ঝোপঝাড়ের আড়ালে মিলিয়ে গেল, আমাদের ওপর চেপে বসল এক গভীর দায়িত্ববোধ। লাল তালিকা হালনাগাদের ক্ষেত্রে এই পর্যবেক্ষণ একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ভিত্তি হবে। এটি দেখায়, পাখিগুলো পথ ভুলে আসা ক্ষণিকের অতিথি নয়; সীমান্তের এপারের ভূখণ্ডকে তারা নিয়মিত বিচরণক্ষেত্র হিসেবে ব্যবহার করছে। প্রকৃতির কোনো কাঁটাতার নেই।

তবে একটি ঝাঁকের দেখা পাওয়া মানেই স্থায়ী প্রত্যাবর্তন নয়। এ জন্য দরকার ময়ূরের আশ্রয়—গাছ ও চারণভূমি রক্ষা, শিকার ও কীটনাশকের ক্ষতি ঠেকাতে স্থানীয় কৃষক ও চা-শ্রমিকদের সম্পৃক্ত করা, পর্যটকের ভিড় নিয়ন্ত্রণ এবং ভারতের সঙ্গে যৌথ সংরক্ষণ উদ্যোগ।

ময়ূর ফিরে এসেছে, আর তার রঙিন পাখায় ভর করে ফিরেছে একটি দেশের প্রাকৃতিক ঐতিহ্যের আশা। সঠিক ব্যবস্থাপনা ও সবার সম্মিলিত মমতায় এই সাত ময়ূর একদিন শত শত ময়ূরে পরিণত হবে—এটাই হোক আমাদের অঙ্গীকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd