নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন জেলা পুলিশ লাইনের পাশে সেঞ্চুরি অ্যাপারেলস নামের একটি ফ্যাক্টরি গত ২৯/৬ /২০২৬ইং তারিখে শ্রমিকদের বিনা নোটিশ এ মালিকপক্ষ হঠাৎ করে ফ্যাক্টরিটি বন্ধকরে দেয়।
ফ্যাক্টরিটি কমপ্লায়েন্স হওয়ার কারণে ফ্যাক্টরি র ভিতরেই একটি রেজিস্টারকৃত শ্রমিক সংগঠন আছে। এই সংগঠনের কাছে সব শ্রমিকরা বন্ধ হওয়ার কারণটি জানতে চায়।
শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ তারা তাৎক্ষণিক মালিকপক্ষের সাথে যোগাযোগ করে মালিকপক্ষ তখন তাদের আশ্বাস দেয় যে খুব দ্রুত ফ্যাক্টরিটি খুলে দেবে এবং তাদের পাওনা বেতন পরিশোধ করবে।
গত দুই তিন মাস হয়ে গেছে ফ্যাক্টরি বন্ধ এবং মালিকপক্ষ ও শ্রমিকদের পাওনা পরিশোধ করেননি এবং শ্রমিকরা কোথাও কাজে লাগতে পারেনি তাদের ফ্যাক্টরিটি বন্ধ হওয়াতে, এমন তো অবস্থায় মালিকপক্ষের কেউ তারা পাওনা পরিশোধ করেনি এবং ফ্যাক্টরিও খুলে দেয় নি ।
ফ্যাক্টরির ভিতরে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এতদিন কিছু করতে না পেরে তারা বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাথে যোগাযোগ করে।২টি শ্রমিক সংগঠন একসাথে মিলে মালিকপক্ষের সাথে যোগাযোগ করে এবং একাধিকবার বসেছেন যোগাযোগ করেছেন এতে কোন কাজ হয়নি।
এরই মধ্যে শ্রমিকরা জানতে পারে যে সেঞ্চুরি অ্যাপারেলস নাকি ফকির গ্রুপ এর আছে বিক্রি করে দিয়েছে। এখন শ্রমিকরা তাদের বকেয়া পাওনা ও ফ্যাক্টরি খুলে দেওয়ার জন্য তাদের ৭ দফা দাবি জানিয়ে ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়রি করেছে কর্মনিশ্চয়তার জন্য ও পাওনা টাকা পাওয়ার জন্য ।আর এ জন্য সম্পূর্ণ সহযোগিতাও তদারকি চাচ্ছে বিকেএমইএর কাছে।
শ্রমিক সংগঠনের পক্ষে ছিলেন সেলিম মাহমুদ সভাপতি নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, । সাইফুল ইসলাম শরীফ সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।
হাসনাত কবির সহ-সভাপতি নারায়ণগঞ্জ গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, মোফাজ্জল হোসেন- প্রচার ও প্রকাশনা সম্পাদক নারায়ণগঞ্জ গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট ।
শহিদুল ইসলাম – সেঞ্চুরি গার্মেন্টস শ্রমিক সভাপতি।