• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শীত নামার আগেই নিউ মার্কেটে গরম কাপড়ের পসরা প্রীতম-শেহতাজের বিচ্ছেদ, যেভাবে দূরত্ব বাড়ল সম্পর্কে আবাসিক হোটেল থেকে নারী পুরুষ সহ আটক ১৭ জন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ দায় মুক্তি পাচ্ছে সাংবিধানিক ভাবে জুলাই যোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী মদ পান করে মাতলামি করলে দুর্গাপূজার মন্ডপে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার ট্রাম্পের মন্তব্যে আমেরিকা তোলপাড়। যুক্তরাষ্ট্রে ইরানকে হামলা করতে দিন। ‘জেলার ২’ ট্রেলারে হৃতিক রোশন? যে দৃশ্য ঘিরে তুমুল জল্পনা শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত স্বাস্থ্যমন্ত্রী: ক্যানসার চিকিৎসা সম্প্রসারণে দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

প্রীতম-শেহতাজের বিচ্ছেদ, যেভাবে দূরত্ব বাড়ল সম্পর্কে

মোঃ মাইনুল হোসেন মঈন / ১১ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

‘আমাকে তোমার সাথে নিয়ে চলো’-২০১৭ সালে প্রীতম হাসানের গাওয়া ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে বলা এই সংলাপ যেন বাস্তব জীবনেও অন্য এক গল্পের শুরু করেছিল। ওই গানের শুটিংয়েই প্রীতম হাসানের সঙ্গে পরিচয় হয় শেহতাজ মনিরা হাশেমের। এরপর পরিচয় থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম। প্রায় পাঁচ বছরের সম্পর্কের পর ২০২২ সালের অক্টোবরে বিয়ের মধ্য দিয়ে নতুন জীবন শুরু করেন তারা।

 

বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রীতম-শেহতাজের ছবি দেখে তাদের সম্পর্ক বেশ ভালোই চলছে বলে মনে হতো। কখনো ঘোরাঘুরি, কখনো বন্ধুদের সঙ্গে আড্ডা, আবার কখনো বিভিন্ন অনুষ্ঠানে পাশাপাশি উপস্থিতি-নিয়মিতই এসব মুহূর্তের ছবি দেখা যেত তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে। ফলে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর অনেকের কাছেই বিষয়টি ছিল অপ্রত্যাশিত।

 

 

 

গত রোববার রাতে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা পোস্ট দিয়ে প্রীতম ও শেহতাজ জানিয়েছেন, তারা আর বৈবাহিক সম্পর্কে নেই। দুজনের বক্তব্যেই ছিল পরস্পরের প্রতি সম্মান ও শুভকামনা। পাশাপাশি ব্যক্তিগত বিষয়টি নিয়ে সবার সহযোগিতা ও ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান দেখানোর অনুরোধও জানিয়েছেন তারা।

 

তবে তাদের এই ঘোষণার আগে থেকেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল বলে জানিয়েছেন ঘনিষ্ঠজনেরা। তাদের ভাষ্য, সময়ের সঙ্গে দুজনের মধ্যে যোগাযোগ ও একসঙ্গে সময় কাটানোর সুযোগ কমতে থাকে। প্রীতমের সংগীত ক্যারিয়ারে ব্যস্ততা ও জনপ্রিয়তা বাড়ার সময়েই সম্পর্কেও পরিবর্তন চোখে পড়তে শুরু করে।

 

 

 

২০১৭ সালে ‘জাদুকর’ গানের শুটিংয়ে পরিচয়ের পর ধীরে ধীরে কাছাকাছি আসেন প্রীতম ও শেহতাজ। একপর্যায়ে প্রেমের সম্পর্কে জড়ান তারা। পরে প্রীতম নিজেই জানিয়েছিলেন, ‘জাদুকর’র শুটিংয়ের পর শেহতাজকে বিয়ের কথা বলেছিলেন তিনি।

 

২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে বিয়ে করেন তারা। পাহাড় ও চা-বাগানে ঘেরা আয়োজনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। নিজের বিয়ের পোশাকের নকশাও নিজেই করেছিলেন শেহতাজ। বিয়ের ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় আসে তাদের বিয়ের আয়োজন।

 

 

 

২০২৩ সালে নিজেদের বাসায় ওঠেন প্রীতম-শেহতাজ। সংসারের পাশাপাশি দুজনের কাজও চলছিল। তবে এরপর প্রীতমের সংগীতজীবনে আসে বড় পরিবর্তন। নিজের গান ও কোক স্টুডিও বাংলার কাজের পাশাপাশি ‘তুফান’ সিনেমার গান ও অভিনয়ের মাধ্যমে নতুন করে বড় পরিসরের দর্শকের কাছে পরিচিতি পান তিনি।

 

 

 

 

‘তুফান’র পর প্রীতমের ব্যস্ততা আরও বেড়ে যায়। বাড়তে থাকে স্টেজ শো, দেশ-বিদেশে অনুষ্ঠান এবং কাজের পরিধি। এরপর ‘বরবাদ’ সিনেমার ‘চাঁদমামা’ ও ‘দ্বিধা’ এবং ‘প্রিন্স’ সিনেমার ‘জ্বালা জ্বালা’ গানও তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়। একের পর এক গান, স্টেজ শো ও ভ্রমণ-সব মিলিয়ে সংগীতজগতে প্রীতমের ব্যস্ততা আগের তুলনায় অনেক বেড়ে যায়।

 

ঘনিষ্ঠজনদের দাবি, ২০২৪ সালের শেষ দিকে প্রীতম-শেহতাজের সম্পর্কে টানাপোড়েন স্পষ্ট হতে শুরু করে। কাজের ব্যস্ততার কারণে দুজনের একসঙ্গে সময় কাটানোর সুযোগ কমে যায়। একই সময়ে প্রীতমের আচরণেও পরিবর্তন লক্ষ্য করেছিলেন বলে দাবি করেন তাদের কাছের কয়েকজন।

 

 

 

এ নিয়ে দুজনের মধ্যে বোঝাপড়ার ঘাটতি তৈরি হয় বলে জানিয়েছেন ঘনিষ্ঠরা। বন্ধুদের সঙ্গে আড্ডা বা ঘোরাঘুরির সময়ও তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে বলে দাবি তাদের। এমনকি বন্ধুদের উপস্থিতিতে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হওয়ার ঘটনাও ঘটেছিল বলে জানিয়েছেন তাদের কাছের মানুষজন। এরপর ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্ব আরও বাড়তে থাকে।

 

তবে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা দুজনেই করেছিলেন বলে জানা গেছে। কাছের মানুষদের কেউ কেউ আশা করেছিলেন, সময়ের সঙ্গে হয়তো তাদের মধ্যকার দূরত্ব কমে আসবে। কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি।

 

বিচ্ছেদের আগে পর্যন্ত অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দেখে সম্পর্কের এই টানাপোড়েন বোঝার উপায় ছিল না। বিভিন্ন সময় একসঙ্গে ঘোরাঘুরি ও অনুষ্ঠানে অংশ নেওয়ার ছবি প্রকাশ করেছেন তারা। চলতি বছরের জানুয়ারিতেও জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের অনুষ্ঠানে পাশাপাশি দেখা যায় প্রীতম ও শেহতাজকে। অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমের ছবিতে তাদের যে সম্পর্কের চিত্র দেখা যাচ্ছিল, ব্যক্তিগত জীবনের বাস্তবতার সঙ্গে তার পার্থক্য ছিল।

 

 

 

 

বিয়ের আগে গান ও অভিনয়ে নিয়মিত থাকলেও বিয়ের পর ধীরে ধীরে কাজ থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নেন শেহতাজ। অন্যদিকে প্রীতম সংগীত নিয়ে আরও ব্যস্ত হয়ে পড়েন। বিচ্ছেদের ঘোষণার প্রায় দুই মাস আগে শেহতাজ কানাডায় যান। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান তিনি।

 

দেশে ফেরার পরই প্রীতম ও শেহতাজের বিচ্ছেদের সিদ্ধান্তের বিষয়টি প্রকাশ্যে আসে। গত রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আলাদা পোস্টে দুজনই তাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার কথা জানান। তবে বিচ্ছেদের কারণ নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি তারা।

 

প্রায় এক দশকের পরিচয়, প্রেম, বিয়ে ও সংসারের পর এবার নিজেদের মতো করে নতুন অধ্যায় শুরু করতে চান প্রীতম ও শেহতাজ। ঘনিষ্ঠজনদের ভাষ্য, বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পর দুজনই নিজেদের কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হতে চাইছেন। শেহতাজ আবারও অভিনয় ও গানে ফেরার পরিকল্পনা করছেন। অন্যদিকে প্রীতমও নতুন গান ও সংগীতের কাজ নিয়ে ব্যস্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd