• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি, ভারতে সরাসরি আন্দোলনে নামলেন অভিজিত দ্বীপকে ও ধ্রুব রাঠী যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে কখন অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে ইসলামপুরে জেসমিন প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ নারায়ণগঞ্জে রোলিং কারখানায় চুল্লি বিস্ফোরণ, চার শ্রমিক দগ্ধ শীত নামার আগেই নিউ মার্কেটে গরম কাপড়ের পসরা প্রীতম-শেহতাজের বিচ্ছেদ, যেভাবে দূরত্ব বাড়ল সম্পর্কে আবাসিক হোটেল থেকে নারী পুরুষ সহ আটক ১৭ জন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ দায় মুক্তি পাচ্ছে সাংবিধানিক ভাবে জুলাই যোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী মদ পান করে মাতলামি করলে দুর্গাপূজার মন্ডপে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার ট্রাম্পের মন্তব্যে আমেরিকা তোলপাড়। যুক্তরাষ্ট্রে ইরানকে হামলা করতে দিন।

যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে কখন

ক্রীড়া প্রতিনিধি / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

যুব এশিয়া কাপের দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সর্বশেষ আসরে পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনাল থেকে বাদ পড়েছিল আজিজুল হাকিম তামিমের দল। আবারও এশিয়ার সেরা হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে যাচ্ছে যুবা টাইগাররা। 

 

 

 

আগামী ৫ নভেম্বর পর্দা উঠবে যুব এশিয়া কাপের আগামী আসরের। ৫০ ওভারের টুর্নামেন্টের ফাইনাল হবে ১৪ নভেম্বর।

 

যুব এশিয়া কাপের ৮ দলকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল অনূর্ধ্ব-১৯ দল।

 

বি’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশের যুবারা। যেখানে তাদের সঙ্গে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দল। আগামী ৫ নভেম্বর উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশও। যেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান।

 

 

 

বাংলাদেশের যুবাদের দ্বিতীয় ম্যাচ ৭ নভেম্বর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। ম্যাচটি হবে ৯ নভেম্বর। প্রতিটি গ্রুপে পয়েন্ট টেবিলের সেরা দুইটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে। ১২ নভেম্বর হবে সেমিফাইনাল, ১৪ তারিখ ফাইনাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd