• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি, ভারতে সরাসরি আন্দোলনে নামলেন অভিজিত দ্বীপকে ও ধ্রুব রাঠী যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে কখন অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে ইসলামপুরে জেসমিন প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ নারায়ণগঞ্জে রোলিং কারখানায় চুল্লি বিস্ফোরণ, চার শ্রমিক দগ্ধ শীত নামার আগেই নিউ মার্কেটে গরম কাপড়ের পসরা প্রীতম-শেহতাজের বিচ্ছেদ, যেভাবে দূরত্ব বাড়ল সম্পর্কে আবাসিক হোটেল থেকে নারী পুরুষ সহ আটক ১৭ জন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ দায় মুক্তি পাচ্ছে সাংবিধানিক ভাবে জুলাই যোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী মদ পান করে মাতলামি করলে দুর্গাপূজার মন্ডপে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার ট্রাম্পের মন্তব্যে আমেরিকা তোলপাড়। যুক্তরাষ্ট্রে ইরানকে হামলা করতে দিন।

অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে ইসলামপুরে জেসমিন প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

মফিজুল ইসলাম, জেলা প্রতিনিধি ( জামালপুর ) / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ইসলামপুরে জেসমিন প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ 

 

জামালপুরের ইসলামপুরে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের আওতায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইসলামপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।

 

অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)-এর আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের অংশীদারত্বে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কান্তি সাহা। এ সময় জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার খলিল উল্লাহ, আব্দুস সামাদসহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে উপজেলার নোয়ারপাড়া, গোয়ালেরচর ও পার্থশী ইউনিয়নের জেসমিন প্রকল্পের বিভিন্ন উৎপাদক দলের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা অংশ নেন। উৎপাদক দলের সদস্যদের আর্থিক ব্যবস্থাপনা, আয়-ব্যয়ের সঠিক হিসাব সংরক্ষণ, সঞ্চয় ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। পাশাপাশি উৎপাদক দলগুলোকে আরও দক্ষ ও টেকসইভাবে পরিচালনার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

 

মফিজুল ইসলাম –


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd