• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
  • [gtranslate]

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

জেলা প্রতিনিধি / ০ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনা শেষে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে।

 

শনিবার রাতে টাকা গণনা শেষে এ তথ্য জানিয়েছেন রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারেছী।

এর আগে চার মাস ২৪ দিন পর শনিবার সকালে মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়। এতে পাওয়া যায় ৫১ বস্তা দেশি-বিদেশি মুদ্রা, স্বর্ণ ও রৌপ্য অলংকার।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। এরপর দানবাক্সে পাওয়া টাকা বস্তায় ভরে পাগলা মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সেখানে দিনব্যাপী চলে টাকা গণনার কাজ।

টাকা গণনায় রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফসহ অনেকে উপস্থিত ছিলেন।

পাগলা মসজিদের দানবাক্স সাধারণত প্রতি তিন মাস পরপর খোলার কথা। তবে অনিবার্য কারণে প্রায়ই এর ব্যত্যয় ঘটে। এবার ৪ মাস ২৪ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে। দানের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা বিবেচনায় নতুন করে আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়েছিল। ফলে এবার মোট ১৫টি দানবাক্স খোলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd