ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কয়েকটি শহর ধ্বংস হলেও তা মেনে নেওয়ার ইঙ্গিত দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগোকে ইরানের হাম/লার জন্য ‘ছোট মূল্য’ হিসেবে মেনে নেওয়ার মন্তব্যে ক্ষু/ব্ধ হয়েছেন ডেমোক্র্যাটদের পাশাপাশি ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির নেতারাও। সোমবার নেব্রাস্কায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, বিশ্ব ও যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে কিছু ত্যা/গ স্বী/কার করতে হবে। এর ব্যাখ্যায় তিনি বলেন, ইরান চাইলে একটি মার্কিন শহরে হাম/লা চালাতে পারে।
ট্রাম্প বলেন, ‘তারা একটি শহর ধ্বং/স করতে পারে। লস অ্যাঞ্জেলেসে হা/মলা করতে দিন, সান দিয়েগোতেও করতে দিন। এটি খুবই সামান্য মূল্য এবং খুব শিগগিরই সব শেষ হয়ে যাবে।’ ট্রাম্পের এই মন্তব্যের পরপরই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউজম মন্তব্যটিকে ‘উন্মাদনা’ ও ‘বিপজ্জ/নক’ বলে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি কংগ্রেসকে ট্রাম্পের আচরণ নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। নিউজম বলেন, যে প্রেসিডেন্ট এর আগে লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছিলেন এবং শহরটিতে ৭০০ মেরিন সেনা পাঠিয়েছিলেন, তিনিই এখন ইরানকে লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগোতে হামলার সুযোগ দেওয়ার কথা বলছেন।