• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শীত নামার আগেই নিউ মার্কেটে গরম কাপড়ের পসরা প্রীতম-শেহতাজের বিচ্ছেদ, যেভাবে দূরত্ব বাড়ল সম্পর্কে আবাসিক হোটেল থেকে নারী পুরুষ সহ আটক ১৭ জন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ দায় মুক্তি পাচ্ছে সাংবিধানিক ভাবে জুলাই যোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী মদ পান করে মাতলামি করলে দুর্গাপূজার মন্ডপে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার ট্রাম্পের মন্তব্যে আমেরিকা তোলপাড়। যুক্তরাষ্ট্রে ইরানকে হামলা করতে দিন। ‘জেলার ২’ ট্রেলারে হৃতিক রোশন? যে দৃশ্য ঘিরে তুমুল জল্পনা শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত স্বাস্থ্যমন্ত্রী: ক্যানসার চিকিৎসা সম্প্রসারণে দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

মদ পান করে মাতলামি করলে দুর্গাপূজার মন্ডপে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

জেলা প্রতিনিধি / ১২ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ফেনীতে দুর্গাপূজার মণ্ডপে মদপান করে মাতলামি বা অশালীন আচরণ করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

 

 

 

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভায় তিনি এ সতর্কবার্তা দেন।

 

পুলিশ সুপার বলেন, কোনো ব্যক্তিকে পূজামণ্ডপে মদ্যপ অবস্থায় পাওয়া গেলে তাকে আটক করে মেডিকেল পরীক্ষার আওতায় আনা হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পূজাকে কেন্দ্র করে ইভটিজিং, কিশোর গ্যাংয়ের তৎপরতা কিংবা মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

তিনি আরও বলেন, অপরাধের সঙ্গে যে-ই জড়িত থাকুক, পরিচয় বা প্রভাব বিবেচনা না করে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এমনকি কোনো প্রভাবশালী ব্যক্তির সন্তান হলেও তাকে ছাড় দেওয়া হবে না।

 

 

পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন জানিয়ে পুলিশ সুপার বলেন, নাশকতা কিংবা দুষ্কৃতকারীদের কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।

 

 

 

প্রস্তুতি সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এবার ফেনীর ছয় উপজেলায় মোট ১৫৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ফেনী সদর উপজেলায় ৬৫টি, সোনাগাজীতে ২৩টি, দাগনভূঞায় ১৯টি, ছাগলনাইয়ায় ৫টি, পরশুরামে ৭টি এবং ফুলগাজীতে ৩৪টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd