• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রেমের টানে জামালপুরের গ্রামে ফিনল্যান্ডের যুবক, করলেন বিয়ে সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর বিক্রি বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির ঢাকেশ্বরীতে দুর্গাপূজায় খরচ হচ্ছে দেড় কোটি টাকা, কী কী থাকছে এবার ৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খেয়ে গ্রেপ্তার লোকসানে ইংল্যান্ডের ৯৪ শতাংশ ক্লাব, মালিকেরা টাকা না দিলে বন্ধ হয়ে যাবে এক-তৃতীয়াংশ অপারেশন ক্লিনহার্ট করার পরিকল্পনা নেই: চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী কুমারত্ব নিয়ে প্রশ্ন করে সালমানের ধমক খেলেন করণ মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, আঙুল উঠল শাকিব খানের দিকে!

মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি / ১৮ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্যের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী সৈকত হালদারকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা চার দফা দাবি জানান।

 

সমাবেশ থেকে শিক্ষার্থীরা ৪ দফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে—আগামী ৩ কর্মদিবসের মধ্যে সৈকত হালদারের বিরুদ্ধে তদন্ত শেষ করা এবং অভিযোগ প্রমাণিত হলে তাকে স্থায়ী বহিষ্কার ও তার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে মামলা করা, একই বিভাগের শিক্ষার্থী বন্ধন কুমার মণ্ডলের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুনরায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া, হিম উৎসব-২০২৬-এ ধর্মীয় অবমাননার অভিযোগ নিষ্পত্তি করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো। পাশাপাশি ধর্মীয় অবমাননার ঘটনায় স্থায়ী বহিষ্কারের বিধান রেখে কঠোর নীতিমালা তৈরির দাবিও জানান তারা।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামসুল আলম প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি দাবিগুলোকে যৌক্তিক বলেও উল্লেখ করেন।

এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থীরা এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করেছেন। তাদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যের সত্যতা যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি ও দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তদন্তপ্রক্রিয়ার প্রতিটি ধাপে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd