• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রেমের টানে জামালপুরের গ্রামে ফিনল্যান্ডের যুবক, করলেন বিয়ে সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর বিক্রি বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির ঢাকেশ্বরীতে দুর্গাপূজায় খরচ হচ্ছে দেড় কোটি টাকা, কী কী থাকছে এবার ৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খেয়ে গ্রেপ্তার লোকসানে ইংল্যান্ডের ৯৪ শতাংশ ক্লাব, মালিকেরা টাকা না দিলে বন্ধ হয়ে যাবে এক-তৃতীয়াংশ অপারেশন ক্লিনহার্ট করার পরিকল্পনা নেই: চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী কুমারত্ব নিয়ে প্রশ্ন করে সালমানের ধমক খেলেন করণ মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, আঙুল উঠল শাকিব খানের দিকে!

মমতার বাড়ির সামনে তার ওপর ছুরি হামলার চেষ্টা, নারী আটক

বিশেষ প্রতিনিধি / ২৩ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতার কালীঘাট এলাকায় তার নিজ বাড়ির সামনে এক নারী ছুরিকাঘাত করার চেষ্টা করেছেন। গত কাল মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের (মমতাপন্থি) সাধারণ সম্পাদক দোলা সেন।

 

এ ঘটনায় কালীঘাট থানায় ইতোমধ্যে অভিযোগ দায়ের করেছেন দোলা সেন। অভিযোগে দোলা বলেছেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এবং তৃণমূল কংগ্রেসের মমতাপন্থি নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় কালীঘাট মিলন সঙ্ঘের পূজায় যোগ দিতে মমতার বাড়ি থেকে বের হচ্ছিলেন। বাড়ির গেট পেরোনোর পর এক নারী মমতাকে ‘পিসি’ সম্বোধন করে ছুটে আসেন এবং মমতার ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন। মমতার সাথে থাকা লোকজন তা প্রতিহত করার পর ওই নারী রাস্তায় শুয়ে গালিগালাজ করতে থাকনে।

অভিযোগে তৃণমূল সাধারণ সম্পাদক বলেছেন, ওই নারী মদ্যপ ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তেড়ে আসার সময় ওই নারীর হাতে ছুরি ছিল। আরও বলেন, এ ঘটনার পর তারা সেখানে দাঁড়িয়ে থাকা ২ পুলিশ কর্মীর কাছে অভিযোগ করেছিলেন, কিন্তু তারা নিজেদের রাজ্যপুলিশের কর্মী বলে জানান এবং বলেন, কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকায় তারা কিছু করতে পারবেন না।

এদিকে রাতে হামলাকারী ওই নারীকে আটকের তথ্য নিশ্চিত করেছে কলকাতা পুলিশ। পুলিশসূত্রে জানা গেছে, ওই নারীর নাম অনুসূয়া সাহা এবং তিনি কলকাতার নিউ আলিপুরের বাসিন্দা। এক সময় সিভিক ভলান্টিয়ার (কমিউনিটি পুলিশ) ছিলেন, তবে গত এক বছর ধরে ডিউটিতে ছিলেন না তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd