কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চিপস কিনে দেওয়ার কথা বলে দেড় বছর বয়সী ও পাঁচ বছর বয়সী দুই মেয়ে শি’শু’কে সড়কের পাশে ফেলে রেখে গেছেন মা।
রোববার উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকার রোজ গার্ডেন মডেল স্কুলসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
ফেলে রেখে যাওয়া শি’শু দুটি হলো দেড় বছর বয়সী রোজা এবং তার বড় বোেন পাঁচ বছর বয়সী ইসরাত। তারা উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের মো. নাছির ও জেসমিন দম্পতির মেয়ে।