• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সীমানা বর্ধিতকরণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের গনশুনানিঅনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটের মানববন্ধন পদত্যাগ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, যা লিখেছেন পদত্যাগপত্রে সিদ্ধিরগঞ্জের এলাকাবাসীর দাবি সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার যন্তর মন্তরে ‘তেলাপোকাদের’ আন্দোলন চলবে, সরকারের কাছে তাদের তিন দাবি কী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নারায়ণগঞ্জ ফতুল্লায় মাসদাইর এলাকায় ছিনতাইকারী আখ্যায় সিজান হত্যায় ওলামা দল ও খেলাফত মজলিসের নেতা সহ ২১ জন আসামি ব্রাজিলের হার দেখে ঘুম, সকালে উদ্ধার ঝুলন্ত মরদেহ! বন্দরে আনসারদের অস্ত্র লুটে নিল ডাকাত দল। মাদক উদ্ধার নামে লুটপাট ফতুল্লায় চুরির মামলায় এসআই কারাগারে।

১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর দাউদকান্দির ওসিকে ক্লোজড

Reporter Name / ৭১ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারীকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার কুমিল্লার পুলিশ সুপার আসাদুজ্জামানের সই করা এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দাউদকান্দি মডেল থানার দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ১৬০ কেজি গাঁজা জব্দ করে তা বিক্রির অভিযোগ ওঠে। গত সোমবার সন্ধ্যায় বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

 

 

এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় দাউদকান্দি মডেল থানার ওসি মো. আবদুল বারীকে কুমিল্লা পুলিশ লাইনে প্রত্যাহার করে সংযুক্ত করা হয়।

 

তবে অভিযোগ অস্বীকার করেছেন ওসি আবদুল বারী। তিনি প্রথম আলোকে বলেন, একটি পত্রিকায় প্রকাশিত মিথ্যা প্রতিবেদনের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে অন্যায়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।

 

 

ওসি আবদুল বারী দাবি করেন, দাউদকান্দি মডেল থানায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, ‘যদি অভিযোগ প্রমাণিত হয়, প্রয়োজনে চাকরি ছেড়ে দেব। কিন্তু অপবাদ নিয়ে কর্মস্থল ছাড়ছি না।’ তাঁর অভিযোগ, ব্যক্তিগত বিদ্বেষ থেকে একটি পত্রিকায় তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd