• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রেমের টানে জামালপুরের গ্রামে ফিনল্যান্ডের যুবক, করলেন বিয়ে সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর বিক্রি বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির ঢাকেশ্বরীতে দুর্গাপূজায় খরচ হচ্ছে দেড় কোটি টাকা, কী কী থাকছে এবার ৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খেয়ে গ্রেপ্তার লোকসানে ইংল্যান্ডের ৯৪ শতাংশ ক্লাব, মালিকেরা টাকা না দিলে বন্ধ হয়ে যাবে এক-তৃতীয়াংশ অপারেশন ক্লিনহার্ট করার পরিকল্পনা নেই: চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী কুমারত্ব নিয়ে প্রশ্ন করে সালমানের ধমক খেলেন করণ মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, আঙুল উঠল শাকিব খানের দিকে!

কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

জেলা প্রতিনিধি / ৩৫ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে ইকরামুল হক (৩৭) নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করতে দেখা যাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে বাহিনীটি।

 

সোমবার (১২ অক্টোবর) বিকেলে এসআরবি-১১-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমরুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে একইদিন ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানার যুক্তিখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চৌদ্দগ্রাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক অটোরিকশাচালককে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের কথা স্বীকার করতে দেখা যায়। ভিডিওটি বাহিনীর নজরে এলে অভিযুক্তকে গ্রেপ্তার এবং ভুক্তভোগী নারীকে উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইকরামুলকে গ্রেপ্তার করা হয়।

 

 

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের বরাতে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১০ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে চৌদ্দগ্রাম থানার শামুকসার রাস্তার মাথায় একটি কলাবাগানে মানসিক প্রতিবন্ধী ওই নারীকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণ করেন বলে ইকরামুলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ঘটনার পর কলাবাগান থেকে বের হওয়ার সময় রাসেল নামে আরেক অটোরিকশাচালক ইকরামুলকে দেখতে পান এবং তার ভিডিও ধারণ করেন। ওই সময় ইকরামুল নিজের দোষ স্বীকার করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর ইকরামুল আত্মগোপনে চলে যান। একপর্যায়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১১-এর সিপিসি-২-এর একটি দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd