• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রেমের টানে জামালপুরের গ্রামে ফিনল্যান্ডের যুবক, করলেন বিয়ে সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর বিক্রি বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির ঢাকেশ্বরীতে দুর্গাপূজায় খরচ হচ্ছে দেড় কোটি টাকা, কী কী থাকছে এবার ৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খেয়ে গ্রেপ্তার লোকসানে ইংল্যান্ডের ৯৪ শতাংশ ক্লাব, মালিকেরা টাকা না দিলে বন্ধ হয়ে যাবে এক-তৃতীয়াংশ অপারেশন ক্লিনহার্ট করার পরিকল্পনা নেই: চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী কুমারত্ব নিয়ে প্রশ্ন করে সালমানের ধমক খেলেন করণ মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, আঙুল উঠল শাকিব খানের দিকে!

এপিএলের ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক / ২২ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) দ্বিতীয় আসরের খেলোয়াড় ড্রাফটে নাম নিবন্ধন করেছেন এক হাজারেরও বেশি ক্রিকেটার। তাদের মধ্যে বাংলাদেশের আছেন ৮জন ক্রিকেটার।

 

ড্রাফটে নাম লেখানো বাংলাদেশের আট ক্রিকেটার হলেন তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন।

বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি ড্রাফটে রয়েছেন আরও বেশ কিছু পরিচিত মুখ। ওয়েস্ট ইন্ডিজ থেকে গুড়াকেশ মোতি, এভিন লুইস ও আলজারি জোসেফ; ইংল্যান্ড থেকে লুক উড, রিস টপলি ও জেমস ভিন্স এবং শ্রীলঙ্কা থেকে চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গারা নিবন্ধন করেছেন।

প্রথমে ২৭ সেপ্টেম্বর ড্রাফট আয়োজনের পরিকল্পনা থাকলেও পরে তা স্থগিত করা হয়। পরিবর্তিত সূচিতে আগামী ২৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে হবে ড্রাফট। টুর্নামেন্টের দ্বিতীয় আসর শুরু হওয়ার কথা ২৭ ডিসেম্বর।

 

এপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে তিনটির মালিকানা এরই মধ্যে নিশ্চিত হয়েছে। বাকি দুই দলের মালিকানা চূড়ান্ত না হওয়ায় ড্রাফট পেছানো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd