মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের একটি শাখা থেকে গ্রাহকদের অন্তত ১৪টি হিসাবের ২ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ ঘটনার পর অভিযুক্ত ক্যাশ অফিসার শরীফুজ্জামান সোহাগ কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক রয়েছেন বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় গ্রাহকের আমানত লোপাটের খবর ছড়িয়ে পড়লে আমানত হারানোর আশঙ্কায় ব্যাংকের মূল ফটকে শত শত গ্রাহক ভিড় করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়।