• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]

দেশজুড়ে নিরাপত্তা জোরদার ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগ নিহত ৪ জন

মোঃ মাইনুল হোসেন মঈন (র্মাল্টিমিডিয়া প্রযোজক) / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রাতের আঁধারে কক/টেল বিস্ফো/রণ, বাস-ট্রেনে অগ্নি/সংযোগ, পুলিশের গাড়িতে হাম/লা, সড়ক অব/রোধ আর ফাঁ/কা গু/লি, রাজধানী থেকে জেলা শহর পর্যন্ত ধারাবাহিক নাশকতায় জনমনে উদ্বেগ বাড়ছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে বুধবার রাত পর্যন্ত অন্তত ২১ জেলায় এ ধরনের ঘটনা ঘটেছে।

 

এতে চারজনের প্রাণহানি হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি মিছিল করছিল। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় দুই বিএনপি নেতা নিহত হন। তারা হলেন কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, আগামী ডিসেম্বরকে ঘিরে বড় ধরনের সহিংসতার পরিকল্পনার তথ্য তাদের কাছেআছে। গোয়েন্দা সূত্রের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ওই মাসকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে নাশকতার ছক কষছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা। এ কারণে রাজধানীসহ সারা দেশে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

 

গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, পিরোজপুর, রংপুর, কুমিল্লা, মেহেরপুর, হবিগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, ফরিদপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর, নড়াইল, কক্সবাজার ও নাটোরসহ ২১ জেলায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে। নিহত চারজনের মধ্যে নড়াইলে দুজন, পিরোজপুরে একজন ও ফরিদপুরে একজন। তিনজনই বিএনপির নেতা। বাকি একজন পিরোজপুরে বাসের হেলপার।

 

 

পিরোজপুর: ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে বুধবার ভোর ৪টার দিকে বাহক পরিবহন ও লিসা পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর বাহক পরিবহনের বাসের ভেতর থেকে হেলপার সিয়ামের (২৫) দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন। সিয়াম বরিশালের বাবুগঞ্জের ইদিলকাঠি গ্রামের কবির হোসেনের ছেলে। ভান্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান ঘটনা নিশ্চিত করেছেন। ফরিদপুর: মঙ্গলবার রাতে ভাঙ্গার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৩৪) নিহত হন। একই সময় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয় এবং
তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd