• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
  • [gtranslate]

যুবকের মোবাইলে পর্নোগ্রাফি থাকায় যা হল।

মোঃ মোক্তার হোসেন (সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ১৫৩ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

কক্সবাজারের টেকনাফে মোবাইল ফোনে পর্নোগ্রাফিক ছবি ও ভিডিও সংরক্ষণের অভিযোগে হামিদুর রহমান (২৪) নামে এক রোহিঙ্গা যুবককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-২২-এর এপিবিএন চেকপোস্টে তল্লাশির সময় তার মোবাইল ফোনে পর্নোগ্রাফিক ছবি ও ভিডিও পাওয়া যায় বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

 

এপিবিএন সূত্র জানায়, উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের এসআই মো. শাহীনুর ইসলাম ও চেকপোস্টে দায়িত্ব পালনরত সদস্যরা তল্লাশির সময় হামিদুর রহমানের মোবাইল ফোন পরীক্ষা করেন। এ সময় ফোনে পর্নোগ্রাফিক ছবি ও ভিডিও পাওয়া গেলে তাকে আটক করা হয়। একই সঙ্গে মোবাইল ফোনটিও জব্দ করা হয়।

 

 

পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হামিদুর রহমানকে ক্যাম্প-২২-এর সিআইসি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. রনি আলম নূরের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

 

মোবাইল কোর্টে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৪ ও ৮ ধারায় হামিদুর রহমানকে দোষী সাব্যস্ত করা হয়। পরে তাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd