• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এস আর বি নতুন বাহিনী ।থাকবে পুলিশের অধীনে চূড়ান্ত অনুমোদন পেল ব্যাটারি চালিত রিক্সার নিবন্ধন হবে না সৌর বিদ্যুতে চার্জ না দিলে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত টাইগারদের টেস্ট জয়ের পর প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা শুভেচ্ছা জানিয়েছেন। আইনি নোটিশ ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা কিংবদন্তি গিটারিস্ট আইয়ুব বাচ্চুর আজ জন্মদিন বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ জনের যোগ বাংলাদেশের বিজয়ে অস্ট্রেলিয়া বিধ্বস্ত ১৫ই আগস্ট এর জন্য যে কোন নাশকতার জন্য র্্যাব সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত অস্ট্রেলিয়ার ডারউইন টেস্টে। বাংলাদেশী বেটারদের দাপট

ব্যাটারি চালিত রিক্সার নিবন্ধন হবে না সৌর বিদ্যুতে চার্জ না দিলে

মোঃ মোক্তার হোসেন (সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ৩৬ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ব্যাটারিচালিত ই-রিকশাকে সিটি করপোরেশন ও পৌরসভার অধীনে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। এজন্য বিধিমালা প্রণয়ন করা হচ্ছে।

 

 

নিবন্ধন পেতে হলে ই-রিকশার ব্যাটারি অবশ্যই সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করতে হবে।

 

 

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন (01778998433)

 

 

 

সৌরবিদ্যুৎ ব্যবহার না করলে নতুন নিবন্ধন দেয়৷ হবে না এবং পুরোনো নিবন্ধনও নবায়ন করা হবে না।

 

 

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের সৌরবিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

 

 

 

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন (01778998433)

 

 

 

প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত ই-রিকশাকে বুয়েট এবং সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অটোমোবাইল শাখা থেকে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। বিধিমালা প্রণয়ন হলে এ কার্যক্রম শুরু হবে। দেশের ১৩টি সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা-সহ সব জায়গায় এটি কার্যকর করা হবে।

 

 

তিনি বলেন, ঢাকাকে আটটি জোনে ভাগ করা হবে। প্রতিটি জোনে আলাদা রঙের ই-রিকশা চলবে। একটি জোনের ই-রিকশা অন্য জোনে যেতে পারবে না। ই-রিকশাগুলোকে জিও-ফেন্সিংয়ের আওতায় আনা হবে। নির্ধারিত জোনের বাইরে গেলে ব্যবস্থা নেয়া হবে এবং জরিমানা করা হবে।

 

 

 

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন (01778998433)

 

 

 

সরকারি অফিসে সৌরবিদ্যুৎ ব্যবহারের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি অফিসে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সিটি করপোরেশন, পৌরসভা-সহ বিভিন্ন দপ্তরে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। এর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় হবে। এ বিষয়ে দুটি কমিটি করা হয়েছে এবং দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

 

 

স্থানীয় সরকারের কার্যক্রম নিয়ে মীর শাহে আলম বলেন, ছয় মাস খুব কম সময়। তবে খাল, লেক ও রাস্তা নিয়ে কাজ করা হচ্ছে। নিজেদের ব খুব একটা সন্তুষ্ট নন জানিয়ে তিনি বলেন, অনেকদূর এগিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd