• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বহুল প্রত্যাশিত আলীর টেক -বক্তা বলী সেতু ডিগ্রীর চর খেয়াঘাট দিয়ে হচ্ছে। বাংলাদেশ সহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক দিল্লিতে জনগণের আস্থা অর্জন জনমুখী পুলিশিংয়ের মূল ভিত্তি: আইজিপি জাইকার শ্রমিকদের কুপিয়ে জখম নারায়ণগঞ্জ শহীদ জিয়া হলে সিতি হাসমাহ । মাহাথির মোহাম্মদের স্ত্রী মৃত্যুবরণ করেছেন ২৪ সদস্যের লিঁয়াজো কমিটি গঠন ৭ ইসলামিক দলের ঐক্য গঠনের প্রতিষ্ঠায়। আরো একটি দেশের প্রেসিডেন্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালালেন ছাত্র আন্দোলনের মুখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেছেন ।নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করলেন অবৈধ অনলাইন প্লাটফর্মে আর্থিক লেনদেনে বাংলাদেশের১৩টি পোশাক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কানাডার মেলায় অংশগ্রহণ

ব্রাজিলের হার দেখে ঘুম, সকালে উদ্ধার ঝুলন্ত মরদেহ!

জেলা প্রতিনিধি / ২১৩ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

কুষ্টিয়ার কুমারখালির কয়া ইউনিয়নের পশ্চিম গট্রিয়া গ্রামে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ঘুমাতে যাওয়ার পর এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত রতন (২০) পেশায় রাজমিস্ত্রির সহকারী ছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন।

রবিবার (৫ জুলাই) গভীর রাতে বিশ্বকাপে নরওয়ের কাছে ব্রাজিলের ২-১ গোলে হারের ম্যাচ দেখে ভোরে নিজ ঘরে ঘুমাতে যান। পরিবারের সদস্যরা জানান, সকালে অনেকক্ষণ ঘুম থেকে না ওঠায় তাকে ডাকাডাকি করা হয়। কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে তাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।

 

 

নিহতের বাবা হোসেন মিস্ত্রী বলেন, ব্রাজিলের পরাজয়ের পর ছেলের মন খারাপ ছিল। তবে এর বাইরে আত্মহত্যার নির্দিষ্ট কোনো কারণ তিনি জানাতে পারেননি। স্বজনদের ভাষ্য, প্রায় এক বছর আগে রতনের বিয়ে হয়েছিল। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। ঘটনার সময় তিনি ঘরে একাই ছিলেন।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, শুধু প্রিয় দল হেরে যাওয়ার কারণেই ওই তরুণ আত্মহত্যা করেছেন, এমনটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পরিবারের আবেদনের পর এবং কারও আপত্তি না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd