• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবার টিপসই ও এনআইডি নিয়ে বানাল ভুয়া কাবিননামা মাদক ছাড়াতে মাদকসেবীর বাড়িতে ব্যানার টাঙানোর ঘোষণা অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি, ভিডিও ধারণ ও প্রচার না করতে নির্দেশ কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ ১১ দলের তৃতীয় দফার লংমার্চ ৩১ অক্টোবর, গন্তব্য খুলনা-যশোর-কুষ্টিয়া বাংলাদেশে ২০২৭ সালে টয়োটার হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ, কমছে না শিক্ষার্থীদের ক্ষোভ প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত কোয়ার্টার ফাইনালে উঠতে ইংল্যান্ডের সামনে যে সমীকরণ জেসুস কোচ থাকলে পর্তুগাল দলে ফিরবেন না রোনালদো!

সরকার সময় বাড়ালো, ড্রাইভিং লাইসেন্স ও মোটরযান কাগজপত্র নবায়ন

মাহফুজ হোসাইন / ১১০ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়িয়েছে সরকার। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত মূল কর ও ফি জমা দিয়ে জরিমানা ছাড়া মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে। এ সময়ের মধ্যে সম্পন্ন করলে কোনো জরিমানা গুনতে হবে না।

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ব্যতীত মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত শেষবারের মতো বাড়ানো হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

 

 

সরকারের এ সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে না পারা ব্যক্তি ও প্রতিষ্ঠান নতুন করে সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd