• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত শুধু মক্কা মদিনা ছাড়া নারায়ণগঞ্জ শহর ট্রাফিক পুলিশকে সহায়তা করছে বিকেএমইএ,ও এন সি সি আই এর 22 জন ভলেন্টিয়ার। সৌদিতে শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড । হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবমাননা কর পোষ্টের কারণে। মোটরসাইকেল ও গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা মনে নেই পরীমণির ভারতের সঙ্গে খোলামেলা সংলাপ চায় বাংলাদেশ: হুমায়ুন কবির জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুখবর পণ্য-সেবার বিক্রয় রসিদ না দিলে হতে পারে এক বছরের জেল শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

সরকার সময় বাড়ালো, ড্রাইভিং লাইসেন্স ও মোটরযান কাগজপত্র নবায়ন

মাহফুজ হোসাইন / ১০৮ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়িয়েছে সরকার। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত মূল কর ও ফি জমা দিয়ে জরিমানা ছাড়া মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে। এ সময়ের মধ্যে সম্পন্ন করলে কোনো জরিমানা গুনতে হবে না।

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ব্যতীত মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত শেষবারের মতো বাড়ানো হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

 

 

সরকারের এ সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে না পারা ব্যক্তি ও প্রতিষ্ঠান নতুন করে সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd