• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জিয়াউলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাফাই সাক্ষ্য আজ পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক গোপালগঞ্জে ২ থানা পুড়িয়ে দেওয়ায় বন্ধ দাপ্তরিক কাজ, ভোগান্তিতে মানুষ পাবনায় ৩ দিনের সংঘর্ষ : পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিএনপির ভারতের রেকর্ড ভাঙা দিনের পর ম্যাচ বাঁচাতে লড়ছে নিউজিল্যান্ড বিশ্বে মুসলিমদের সংখ্যা বাড়বে ৮০ শতাংশ, শীর্ষে থাকবে কোন দেশ মুশফিক নেই, এবার কি তবে চার পেসার খেলাবে বাংলাদেশ বেসরকারি স্কুলে ভর্তি: অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল এমপিও, পুনর্ভর্তি ফি নিষিদ্ধ ঢাকা উত্তর সিটির পরিচ্ছন্নতাকর্মীরা পাচ্ছেন ৭৮৪টি ফ্ল্যাট, সাড়ে তিন মাসের মধ্যে হস্তান্তর

ভারতের রেকর্ড ভাঙা দিনের পর ম্যাচ বাঁচাতে লড়ছে নিউজিল্যান্ড

ক্রিয়া প্রতিবেদক / ১ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ওয়েলিংটনে ভারত ব্যাটিংয়ে একগাদা রেকর্ড গড়ার পর ৩৫২ রানের লিড নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে। এই টেস্ট ম্যাচে বাস্তবিকভাবে কেবল ভারতেরই জেতা সম্ভব, আর নিউজিল্যান্ডকে করতে হবে ম্যাচ বাঁচানোর লড়াই। 

 

ওয়েলিংটনে ড্র করার জন্য নিউজিল্যান্ড তাদের প্রয়োজনীয় ওভারের এক তৃতীয়াংশ ব্যাট করে ফেলেছে, হারিয়েছে দুটি উইকেট। হেনরি নিকলস ও রাচিন রবীন্দ্রের সহায়তায় ডেভন কনওয়ে ১৩৭ বল টিকে দলের ম্যাচ বাঁচানোর আশা বাঁচিয়ে রেখেছেন।

৯ উইকেটে ৭২০ রান করে নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ দলগত স্কোর এখন ভারতের। আর টেস্টে প্রথমবার প্রথম সাত জুটির প্রত্যেকটি পঞ্চাশ ছাড়িয়েছে। আর নবম টেস্ট সেঞ্চুরি করার পথে ঋষভ পান্ত ব্রেন্ডন ম্যাককালামকে ছাপিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১০৮ ছক্কার মালিক হয়েছেন, তার উপরে কেবল বেন স্টোকস।

 

 

তৃতীয়  দিনের মাঝপথেই ভারত ইনিংস ঘোষণা করবে বলে মনে হয়েছিল। শুবমান গিলের ৯৮ রানে সফরকারীদের লিড ছিল ১১৮ রানের। পান্ত নাইটওয়াচার আনশুল কম্বোজ ও ধ্রুব জুরেলকে নিয়ে দর্শকদের মাতান। আরও ৪১ ওভার খেলে ভারত আরও ২৩৪ রান যোগ করে।

 

৯৫ রান থাকতে গ্লেন ফিলিপসকে রিভার্স সুইপে লং অন দিয়ে চতুর্থবারের মতো ছক্কা মেরে টেস্ট সেঞ্চুরি করেন পান্ত। কেন ব্যারিংটনও ছক্কা মেরে চারবার সেঞ্চুরিতে পৌঁছান, ছক্কা মেরে সেঞ্চুরি করার তালিকায় শচীন টেন্ডুলকার (৬) তাদের উপরে। পান্ত ১৫৩ বলে ১২৮ রানে থামেন। জুরেল খেলেন ৭৯ বলে ৭৮ রানের ইনিংস।

নিউজিল্যান্ডের পক্ষে ফিলিপস সর্বোচ্চ তিন উইকেট নেন।

দ্বিতীয় ইনিংস খেলতে নেমে নিউজিল্যান্ড দুই বলেই ওপেনিং জুটিকে হারায়। টম ল্যাথাম ডাক মারেন জসপ্রীত বুমরাহর বলে পান্তকে ক্যাচ দিয়ে। কনওয়ে ও নিকলস একসঙ্গে ২২ ওভার কাটিয়ে দেন। প্রসিদ্ধ কৃষ্ণা ৬০ রানের জুটি ভাঙিয়ে দেন। ৩১ রানে থামেন নিকলস।

 

 

বাকি দিন সামাল দিয়েছেন কনওয়ে ও রবীন্দ্র। ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। কনওয়ে ৫৯ রানে টিকে ছিলেন। ২৭ রানে খেলছিলেন রবীন্দ্র। স্বাগতিকরা ৪৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৯ রান তুলেছে স্কোরবোর্ডে। বাকি ৮ উইকেটে আরও ৯০ ওভার খেলার চ্যালেঞ্জ নিয়ে শেষ দিন মাাঠে নামবে নিউজিল্যান্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd