• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গোপালগঞ্জে ২ থানা পুড়িয়ে দেওয়ায় বন্ধ দাপ্তরিক কাজ, ভোগান্তিতে মানুষ পাবনায় ৩ দিনের সংঘর্ষ : পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিএনপির ভারতের রেকর্ড ভাঙা দিনের পর ম্যাচ বাঁচাতে লড়ছে নিউজিল্যান্ড বিশ্বে মুসলিমদের সংখ্যা বাড়বে ৮০ শতাংশ, শীর্ষে থাকবে কোন দেশ মুশফিক নেই, এবার কি তবে চার পেসার খেলাবে বাংলাদেশ বেসরকারি স্কুলে ভর্তি: অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল এমপিও, পুনর্ভর্তি ফি নিষিদ্ধ ঢাকা উত্তর সিটির পরিচ্ছন্নতাকর্মীরা পাচ্ছেন ৭৮৪টি ফ্ল্যাট, সাড়ে তিন মাসের মধ্যে হস্তান্তর ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার বিতরণ করা গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

পাবনায় ৩ দিনের সংঘর্ষ : পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিএনপির

জেলা প্রতিনিধি / ০ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের টানা ৩ দিনের সংঘর্ষ ও তাণ্ডবের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ও জেলা বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, সংঘর্ষের সময় পুলিশ কার্যকর পদক্ষেপ নেয়নি। পুলিশের ভূমিকা খতিয়ে দেখারও দাবি জানিয়েছেন তারা। এরই মধ্যে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, এদিকে সংঘর্ষের কেন্দ্রস্থল বেড়া পৌর এলাকার বৃশালিখা এখনও নিয়ন্ত্রণের বাইরে। এলাকাটি সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর নিজ এলাকা। তার প্রভাব ও এলাকাটির ঘনবসতির কারণে পুলিশ বড় ধরনের অভিযান চালাতে পারছে না। ফলে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

শামসুল হক টুকু কারাগারে থাকলেও তার ছেলে ও বেড়া পৌরসভার সাবেক মেয়র আসিফ শামস রঞ্জন এলাকাটি নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তিনি বিদেশে অবস্থান করে মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন বলেও জানা গেছে।

স্থানীয় ও জেলা বিএনপির একাধিক নেতাদের সঙ্গে কথা বলে জানান গেছে, গত বৃহস্পতিবার থানা ঘেরাও করে বিক্ষোভ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় দেখা যায়। তাৎক্ষণিকভাবে বিএনপির নেতাকর্মীরা পাল্টা বিক্ষোভ মিছিলে বের করে তাদের ধাওয়া দিলেও পুলিশ পদক্ষেপ নেয়নি। পরে শনিবার আবারও বিএনপি-আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ালেও পুলিশ কোনো ধরনের অভিযানে চালায়নি। পুলিশ মাঝেমধ্যে গাড়িবহর নিয়ে সংঘর্ষের এলাকায় ঘুরে আসলেও তেমন অ্যাকশন নেয়নি।

 

 

বিএনপি নেতাদের অভিযোগ, বৃশালিখা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যেই অবস্থান করছেন। পৌর এলাকা হওয়ায় সেখানে যোগাযোগব্যবস্থাও ভালো। এরপরও পুলিশ শুধু গাড়ি নিয়ে টহল দিয়েছে। বিএনপির নেতাকর্মীরা নিজেদের উদ্যোগে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিরোধ করে রেখেছেন। পুলিশ কার্যকর অভিযান চালালে বারবার সংঘর্ষের ঘটনা ঘটত না বলেও দাবি তাদের। এ সময় পুলিশের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) লকডাউন কর্মসূচি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় ২১ নভেম্বর (শনিবার) দুপুর থেকে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় উভয় পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পাবনা জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার বলেন, আওয়ামী লীগ পূর্ব পরিকল্পিতভাবে বেড়াকে অশান্ত করে রেখেছে; কিন্তু আমরা বিএনপিসহ সাধারণ মানুষ শান্ত অবস্থায় আছি। আওয়ামী লীগ লাশের রাজনীতি চাচ্ছে, যাতে তারা আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করতে পারে। কিন্তু আমরা সেই সুযোগ দেব না। কিন্তু বেড়ার ওসি সাহেবের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে- এই সংঘর্ষের বিরুদ্ধে তার যতটুকু পদক্ষেপ নেওয়া উচিত ছিল, তিনি সেই পদক্ষেপ নেননি।

 

 

 

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ। তিনি জানান, ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পাবনা সদর সার্কেল কার্যালয়ের ইন্সপেক্টর গোলাম মোস্তফাকে রাতেই দায়িত্ব দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd