• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
  • [gtranslate]

স্কুল-কলেজ সরকারিকরণে আসছে অভিন্ন মানদণ্ড, হতে হবে ২৫ বছরের পুরোনো

আফসানা হোসাইন ( নীর্বাহী সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ৫৫ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পুরোনো বেসরকারি স্কুল-কলেজ সরকারিকরণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি নতুন নীতিমালার খসড়া প্রণয়ন করা হয়েছে। খসড়ায় সরকারিকরণের বিবেচনায় আসতে প্রতিষ্ঠানের বয়স কমপক্ষে ২৫ বছর হওয়ার পাশাপাশি নিজস্ব জমি, খেলার মাঠ, প্রয়োজনীয় শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব থাকার প্রস্তাব করা হয়েছে। 

 

 

 

একইসঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে গ্রন্থাগার ও শিক্ষার পরিবেশকেও। তবে সরকারিকরণের ক্ষেত্রে দুর্গম, দরিদ্র ও শিক্ষায় পিছিয়ে থাকা এলাকার প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ নীতিমালা-২০২৬’ নামে খসড়া নীতিমালাটি প্রণয়ন করেছে।

এতে বলা হয়েছে, জনস্বার্থে সরকার যেকোনো এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ করতে পারবে। তবে এ জন্য প্রথমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমে প্রতিষ্ঠানের সম্ভাব্যতা যাচাই করতে হবে। এরপর সরকারপ্রধানের নীতিগত অনুমোদন নিতে হবে। চূড়ান্ত অনুমোদনের আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতিও প্রয়োজন হবে।

 

 

খসড়া নীতিমালায় সরকারিকরণের প্রথম শর্ত হিসেবে প্রতিষ্ঠানের বয়স কমপক্ষে ২৫ বছর নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ ২৫ বছরের কম বয়সী কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সাধারণ নিয়মে সরকারিকরণের যোগ্য বিবেচিত হবে না। পাশাপাশি প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানা ও দখলে খেলার মাঠসহ পর্যাপ্ত, শর্তমুক্ত, অখণ্ড ও নিষ্কণ্টক উপযুক্ত জমি থাকতে হবে। তবে জমির পরিমাণ কত একর হতে হবে, তা নীতিমালায় নির্দিষ্ট করে বলা হয়নি।

একইসঙ্গে সরকারি কোনো সংস্থার মাধ্যমে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে প্রতিষ্ঠানের অনুকূলে জমি বরাদ্দের লিখিত পত্র থাকতে হবে। বরাদ্দ করা জমি বিদ্যালয় ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। এ ছাড়া প্রতিষ্ঠানে প্রয়োজনীয়সংখ্যক শ্রেণিকক্ষ, সুপেয় পানির ব্যবস্থা ও স্বাস্থ্যসম্মত শৌচাগারসহ প্রয়োজনীয় ভৌত অবকাঠামো থাকতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের সুবিধার জন্য ভবনে র‍্যাম্পের ব্যবস্থাও বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে।

শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যার ক্ষেত্রে নতুন নীতিমালায় আলাদা করে কোনো নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়ার প্রস্তাব নেই। এ ক্ষেত্রে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত ২০২৩) অনুসরণ করতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রযোজ্য ক্ষেত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধনধারী এবং নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক ও প্রদর্শক প্যাটার্নভুক্ত পদে নিয়োগপ্রাপ্ত থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd