• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
  • [gtranslate]

মুক্তির আগেই ‘কিং’-এর আয় ৬৬৫ কোটি!

মোঃ মাইনুল হোসেন মঈন (র্মাল্টিমিডিয়া প্রযোজক) / ৭৩ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

নামটা যখন শাহরুখ খান, তখন চমকপ্রদ কিছু ঘটবে, এটাই যেন স্বাভাবিক। তিন বছর পর নতুন সিনেমা ‘কিং’ নিয়ে আসছেন এই ডিসেম্বরে। বিশ্বজুড়ে তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায়। সেই আগ্রহের সুবাদে মুক্তির আগেই বিপুল অর্থ আয় করে নিচ্ছে সিনেমাটি।

 

সিনেমা বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, এরই মধ্যে বিভিন্ন স্বত্ব বিক্রি থেকে ‘কিং’ আয় করে নিয়েছে ৬৬৫ কোটি রুপি! এর মধ্যে আন্তর্জাতিক বাজারে মুক্তির স্বত্ব বিক্রি হয়েছে রেকর্ড ১৭৫ কোটি রুপিতে।

 

ভারতের বাইরে সিনেমাটির পরিবেশনার স্বত্ব কিনেছে ফার্স ফিল্মস। এ জন্য প্রতিষ্ঠানটি ১৭৫ কোটি রুপির ন্যূনতম গ্যারান্টি (মিনিমাম গ্যারান্টি) দিয়েছে। কোনো ভারতীয় সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্বের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ অঙ্কের ন্যূনতম গ্যারান্টি বলে শোনা যাচ্ছে। এর আগে কোনো চুক্তির অঙ্ক ১০০ কোটি রুপিও ছাড়ায়নি।

 

অন্যদিকে, ভারতের অভ্যন্তরীণ বাজারে সিনেমাটির প্রেক্ষাগৃহে পরিবেশনার স্বত্ব ২৫০ কোটি রুপিতে কিনেছে পেন মারুধর। পিঙ্কভিলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রেক্ষাগৃহের বাইরের স্বত্ব বিক্রি থেকেও বড় অঙ্কের অর্থ এসেছে। নেটফ্লিক্স ১৫০ কোটি রুপিতে সিনেমাটির ওটিটি স্বত্ব কিনেছে বলে খবর। এ ছাড়া স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়েছে ২৫ কোটি এবং সংগীতস্বত্ব ৬৫ কোটি রুপিতে।

তবে নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিতে রয়েছে একটি বিশেষ শর্ত। সিনেমাটির প্রেক্ষাগৃহে ব্যবসার ওপর নির্ভর করে ওটিটি স্বত্বের চূড়ান্ত মূল্য পরিবর্তিত হতে পারে। অর্থাৎ, প্রেক্ষাগৃহে ‘কিং’-এর পারফরম্যান্স অনুযায়ী এই চুক্তির অঙ্ক বাড়তে বা কমতে পারে। সব হিসাব ঠিক থাকলে মুক্তির আগেই সিনেমাটির মোট ব্যবসার পরিমাণ দাঁড়াচ্ছে ৬৬৫ কোটি রুপিতে।

 

 

এদিকে সিনেমাটির নির্মাণব্যয়ও বেড়েছে বেশ। শুরুতে সিনেমাটির বাজেট ছিল ২০০ কোটি রুপির মতো। কিন্তু পরিকল্পনায় নানা পরিবর্তনের ফলে এখন এর ব্যয় প্রায় ৪০০ কোটি রুপি। শাহরুখের পারিশ্রমিক যুক্ত করলে তা পৌঁছাবে ৫০০ কোটি রুপিতে। বলাই বাহুল্য, সিনেমাটিকে সফল হতে হলে বিপুল অংকের আয় করতে হবে। সেই আভাস যেন মুক্তির আগেই দিচ্ছে ‘কিং’।

উল্লেখ্য, এর আগে সিদ্ধার্থ আনন্দের নির্মাণে ‘পাঠান’ করেছেন শাহরুখ। সেটিও হয়েছিল ব্লকবাস্টার। এবার ‘কিং’-এ শাহরুখের সঙ্গে আছেন তার কন্যা সুহানা খানও। আছেন অভিনেতার লাকি চার্ম দীপিকা পাড়ুকোন। এছাড়াও অভিষেক বচ্চন, রানি মুখার্জি, কারিনা কাপুর, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, সৌরভ শুক্ল, ববি দেওলসহ অনেক তারকা। ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd