• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রেমের টানে জামালপুরের গ্রামে ফিনল্যান্ডের যুবক, করলেন বিয়ে সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর বিক্রি বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির ঢাকেশ্বরীতে দুর্গাপূজায় খরচ হচ্ছে দেড় কোটি টাকা, কী কী থাকছে এবার ৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খেয়ে গ্রেপ্তার লোকসানে ইংল্যান্ডের ৯৪ শতাংশ ক্লাব, মালিকেরা টাকা না দিলে বন্ধ হয়ে যাবে এক-তৃতীয়াংশ অপারেশন ক্লিনহার্ট করার পরিকল্পনা নেই: চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী কুমারত্ব নিয়ে প্রশ্ন করে সালমানের ধমক খেলেন করণ মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, আঙুল উঠল শাকিব খানের দিকে!

অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে ইসলামপুরে মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি প্রশিক্ষণ অনুষ্ঠিত

মফিজুল ইসলাম, জেলা প্রতিনিধি ( জামালপুর ) / ৩৬ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ইসলামপুরে মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি জামালপুর : জামালপুরের ইসলামপুরে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের আওতায় মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) ইসলামপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে কমিউনিটি মার্কেট এজেন্ট, পিজি লিডার ও নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের অংশীদারত্বে GESMIN প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জেসমিন প্রকল্পের এগ্রিকালচার স্পেশালিস্ট পরিমল সরকার, জেসমিন প্রকল্পের ইসলামপুর উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার খলিল উল্লাহ, আব্দুস সামাদসহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের মাটির নমুনা সংগ্রহের সঠিক পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়, যাতে কৃষিজমির মাটির গুণাগুণ নিরূপণ এবং ফসল উৎপাদনে উপযুক্ত ব্যবস্থাপনা গ্রহণে তারা কার্যকর ভূমিকা রাখতে পারেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd