• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
  • [gtranslate]

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জনকে আটক করল বিজিবি

জেলা প্রতিনিধি / ৩৬ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) নালিতাবাড়ী উপজেলার মিশনমোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

 

 

বুধবার (১৮ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বিজিবির একটি টহল দল মিশনমোড় এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের ইমদাদুল হক (২৯), চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর গ্রামের আক্তারুল হক (২০), রাজশাহীর গোদাগাড়ীর শাগোয়ান ঘন্টি গ্রামের মিনারুন (১৯), চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর গ্রামের শামিম (২৩) ও রসুলপুর গ্রামের আব্দুর করিম (২১)।

 

 

এ ছাড়া রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদবপুর গ্রামের ইউসুফ (২১), দেয়ারমানিকচর গ্রামের শওকত আলী (৩৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরমোহনপুর নিচপাড়া গ্রামের আলামিন (২৪), রাজশাহীর গোদাগাড়ীর দেয়ারমানিকচর গ্রামের আব্দুল্লাহ (২৫) ও হাসান (২৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাবদুল বিশেষতুলা গ্রামের রুবেল (৩০) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাতাহারি গ্রামের মেসবাউল (২০) রয়েছেন।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক নরুল আজিম বাইজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

 

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তে মাদক ও চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd