• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
  • [gtranslate]

গাজীপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়িতে আগুন

জেলা প্রতিনিধি / ৪৩ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর। বেলা বাড়ার সাথে সাথে নগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় তাদের বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সড়কের ওপর পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন দেন শ্রমিকরা। 

 

 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ১১টা ২৫ মিনিট) দফায় দফায় বিক্ষোভ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। এতে পুরো শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নাওজোড় ও বাংলাবাজারসহ আরও কয়েকটি স্থানে শ্রমিকদের জড়ো হতে দেখা যায়।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd