• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে

বিশেষ প্রতিনিধি / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সারা দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জরুরি চিকিৎসাসেবা, মাতৃস্বাস্থ্য, প্রসূতি সেবা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং দুর্ঘটনাজনিত রোগীদের চিকিৎসাসেবা উন্নত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

 

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন চলাকালে স্বাস্থ্যমন্ত্রী সংসদে অনুপস্থিত ছিলেন।

অধিবেশনে বগুড়া-১ আসনের (নির্বাচনী এলাকা-৩৬) সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম তার নির্বাচনী এলাকার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় প্যাথলজি সরঞ্জাম ও এক্স-রে মেশিন চালুর বর্তমান অবস্থা জানতে চান।

লিখিত জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্তের আলোকে কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, অ্যাম্বুলেন্স, পর্যাপ্ত ওষুধ এবং জরুরি রোগীকে জেলা পর্যায়ের হাসপাতালে স্থানান্তরের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে সারা দেশের সব জেলা ও উপজেলা হাসপাতাল থেকে আধুনিক মেডিকেল যন্ত্রপাতির চাহিদা সংগ্রহ করা হয়েছে।

 

 

তিনি আরও জানান, চাহিদা অনুযায়ী আধুনিক মেডিকেল যন্ত্রপাতি বরাদ্দ দেওয়ার লক্ষ্যে জেলার জন্য চারটি এবং উপজেলার জন্য আটটি প্রকল্প যাচাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পুনর্গঠন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd