• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
  • [gtranslate]

২০২৭ সালের হজে এজেন্সি বদলের সুযোগ ১৬ নভেম্বর থেকে

আফসানা হোসাইন ( নীর্বাহী সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ৩৮ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

আগামী ১৬ থেকে ২২ নভেম্বরের মধ্যে ২০২৭ সালের হজে বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীরা তাদের এজেন্সি পরিবর্তন করতে পারবেন।

 

 

রোববার (১৫ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বেসরকারি মাধ্যমে প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এজেন্সি পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে একজন হজযাত্রীকে একবারের বেশি স্থানান্তর করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হজযাত্রীর লিখিত সম্মতি ছাড়া এজেন্সি পরিবর্তন বা একাধিকবার স্থানান্তরের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

 

বিজ্ঞপ্তিতে নির্ধারিত শর্তগুলো মেনে আগামী ১৬ থেকে ২২ নভেম্বরের মধ্যে বেসরকারি মাধ্যমের প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এজেন্সি পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৭ সালের হজে সৌদি আরবের বাড়িয়ে দেওয়া কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন আজ (১৬ নভেম্বর) থেকে শুরু হয়েছে। এ নিবন্ধন কার্যক্রম চলবে ২২ নভেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত কোটার নিবন্ধন শেষ হয়ে গেলে আগেই কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

এতে আরও বলা হয়, নতুন করে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd