• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
  • [gtranslate]

সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংসসহ মাথা ও চামড়া জব্দ

জেলা প্রতিনিধি / ৪৫ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সুন্দরবনের খুলনা অংশের কয়রা এলাকায় অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংস, ৮টি পা, ২টি মাথা ও ২টি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার বজবজা ও ঝাপঝপি খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত জব্দ করা হয়।

 

 

রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি দল বজবজা ও ঝাপঝপি খালসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে প্রায় ৭৮ হাজার টাকা মূল্যের ২৮ কেজি হরিণের মাংস, ৮টি পা, ২টি মাথা ও ২টি চামড়া জব্দ করা হয়।

জব্দ করা আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো বজবজা ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড। বন্যপ্রাণী সংরক্ষণ ও বনাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd