• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
  • [gtranslate]

আইনজীবী হতে নিবন্ধন বয়সসীমা ৩৫, পরীক্ষার সুযোগ ৪০ পর্যন্ত

আফসানা হোসাইন ( নীর্বাহী সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ৩৬ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

আইন পাসের পর ৩৫ বছর বয়স পর্যন্ত বার কাউন্সিলে নিবন্ধনের সুযোগ থাকবে। তবে, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করলে ৪০ বছর বয়স পর্যন্ত আইনজীবী হিসেবে তালিকাভুক্তির পরীক্ষা দেওয়া ও সনদ পাওয়ার সুযোগ থাকবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

 

 

 

দুই বছর মেয়াদি এলএলবি কোর্সের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, দুই বছর মেয়াদি ল’ কোর্স আর থাকবে না। জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিষয়টি বার কাউন্সিলের এখতিয়ারভুক্ত নয়। বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। দুই বছরের পরিবর্তে তিন বছর করা হলে চার বছরের অনার্স কোর্সই বেশি ভালো। এ কারণে কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও অধ্যক্ষকে অনার্স কোর্স চালুর পরিকল্পনা করার পরামর্শ দেন তিনি। অর্থাৎ অনার্সের জন্য পরিকল্পনাটা করতে হবে। কারণ সামনের দিকে দুই বছর থাকবে না। তখন আর ছাত্র-ছাত্রী নাও পাওয়া যেতে পারে।

শিক্ষার্থীদের উদ্দেশে ব্যারিস্টার অসীম বলেন, নিয়ম মেনে ও আন্তরিকতার সঙ্গে দুই বছরের কোর্স শেষ করতে হবে। ভালো ফল করে কলেজের সুনাম বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে কলেজটিকে অনার্স পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রেও শিক্ষার্থীদের অবদান রাখতে হবে। সমাজে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রত্যেককে ধারক ও বাহক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে।

তিনি আরও বলেন, কলেজটির শিক্ষকদের উচ্চমানের শিক্ষাগত যোগ্যতা ও পাঠদানের সক্ষমতা রয়েছে। শিক্ষার্থীদেরও সেই মানের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের প্রস্তুত করতে হবে। ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম আরও বাড়াতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd