• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

অবসর ভেঙে ১১ বছর পর আজ মাঠে নামছেন রোনালদিনহো

ক্রীড়া প্রতিবেদক / ৩৪ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

অবসর ভেঙে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার হয়ে আজ মাঠে নামবেন ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা। স্থানীয় প্রতিদ্বন্দ্বী ফোরলির বিপক্ষে সেরি ‘সি’র ম্যাচ দিয়ে দীর্ঘ ১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন তিনি।

 

 

রোনালদিনহোর শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল ২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে। আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন ২০১৮ সালে। গত জুনে রাভেন্নায় যোগ দেন তিনি। ক্লাবটির মালিকানা অংশীদারত্বও রয়েছে তার। তবে শুধু ফুটবলে ফেরার জন্যই নয়, ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হতেই মাঠে নামছেন তিনি।

ইতালির সংবাদমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্তকে রোনালদিনহো জানিয়েছেন, রাভেন্নার সভাপতি ইগনাজিও চিপ্রিয়ানির সঙ্গে বন্ধুত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনাই তাকে ফিরতে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, ‘ইগনাজিও চিপ্রিয়ানির সঙ্গে আমাদের বন্ধুত্ব এবং ভবিষ্যতের জন্য আমরা যে পরিকল্পনা করেছি, সেটিই আমাকে ফিরতে উৎসাহিত করেছে।’

রাভেন্নার সমর্থকদের আনন্দ দিতে চান বলেও জানিয়েছেন সাবেক বার্সেলোনা তারকা। তার ভাষায়, ‘দীর্ঘ সময় পর আবার মাঠে ফিরতে পেরে আমি খুশি। রাভেন্নার সমর্থকদের আনন্দ দেওয়ার সুযোগটা আমার ভালো লাগছে।’

 

 

রাভেন্নার কোচ আন্দ্রেয়া মান্দোরলিনি নিশ্চিত করেছেন, ম্যাচে শুরুর একাদশেই থাকবেন রোনালদিনহো। অন্তত ৩০ মিনিট মাঠে থাকার পরিকল্পনা রয়েছে তার। ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৯৯টি গোল করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। ফোরলির বিপক্ষে গোল করতে পারলে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

রাভেন্নার হয়ে রোনালদিনহোর প্রত্যাবর্তনের ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd