• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
একই ব্যক্তি আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বিএনপি’র যুগ্ন আহবায়ক ফাঁদে পড়েছে আওয়ামী লীগ, স্বরাষ্ট্র মন্ত্রীর রাজনৈতিক কৌশলে,: শফিকুল আলম বিশ্ব হিন্দু পরিষদের দাবি ভারতে যেন রামায়ণ বন্ধ হয়। খালেদা জিয়ার নামের যুক্তরাষ্ট্রের সড়কের নাম প্রস্তাব। মাদার অফ ডেমোক্রেসি ভারতের বাজারে স্বর্ণের ধস, ভরিতে কমলো ৯২ হাজার টাকা। সাজেকে আবারও সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্রগোষ্ঠীর গোলাগুলি পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন চাকরি দেবে সুলতান’স ডাইন, পাবেন প্রতি বছর ইনক্রিমেন্ট

বেনাপোলে ভ্রমণ করের জাল রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

জেলা প্রতিনিধি / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ভ্রমণ করের জাল রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (১১ নভেম্বর) সকালে সাত ভারতীয় পাসপোর্টধারীকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। পরে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

 

 

আটক ভারতীয় নাগরিকরা হলেন বনিক প্রান্ত, রঞ্জিত, রতন কুমার, বিশ্বজিৎ, যুবরাজ সাহা,দ্বীপা রানী ও দেব কুমার।

আটক যাত্রীদের একজন বিশ্বজিৎ জানান, বাংলাদেশ থেকে ভারতে ফেরার সময় দ্রুত ইমিগ্রেশন পার করে দেওয়ার কথা বলে বেনাপোল চেকপোস্ট এলাকার পরিবহনকর্মী মিলন হোসেন খান ও তার ভাই রিপন হোসেনের কাছে পাসপোর্ট জমা দেন। পরে তারা ভ্রমণ করের জাল রসিদ সরবরাহ করেন। ওই রসিদ নিয়ে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে কাস্টমস কর্তৃপক্ষের কাছে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।

অভিযোগ রয়েছে, চক্রটি প্রতিদিন পরিবহনে আসা পাসপোর্টধারীদের কাছ থেকে ভ্রমণ করবাবদ জনপ্রতি ১ হাজার ২০০ টাকা আদায় করে। পরে বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে জাল ভ্রমণ কর ও বন্দর করের রসিদ তৈরি করে যাত্রীদের হাতে তুলে দেয়। অভিযোগ রয়েছে, এসব জাল রসিদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd