• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]

নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন গড়তে জেসমিন প্রকল্পের প্রচারণা

মফিজুল ইসলাম, জেলা প্রতিনিধি ( জামালপুর ) / ৩৪ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন গড়তে জেসমিন প্রকল্পের প্রচারণা

জামালপুরের মেলান্দহ উপজেলায়
জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ বিষয়ে একটি প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার কুলিয়া ইউনিয়নের কুলিয়া গ্রামে এ প্রচারণা সভার আয়োজন করা হয়।

অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (এএনসিপি) আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে জেসমিন প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সভায় নিরাপদ খাদ্য গ্রহণ, খাদ্য বৈচিত্র্য, পুষ্টিকর খাদ্য নির্বাচন, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, সঠিক ও নিরাপদ কীটনাশকের ব্যবহার, কৃষি বিষয়ক অ্যাপস এর ব্যবহার এবং বসতবাড়ি ও মাঠপর্যায়ে নিরাপদ কৃষি উৎপাদন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত প্রচারণা সভায় বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আহসান হাবীব, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুর রউফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার, জেসমিন প্রকল্পের নিউট্রিশন স্পেশালিস্ট নাহিদা ইসলাম।

এ এছাড়াও উপস্থিত ছিলেন জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানা, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রবিউল আওয়াল, আবিদ হাসানসহ আরো অনেকে।

প্রচারণা সভায় উৎপাদক দলের সদস্য, শিশুর মা ও কিশোরীসহ দেড় শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd