• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]

স্বর্ণালংকারের জন্য ইনজেকশন দিয়ে হত্যা, সীমান্ত থেকে গ্রেপ্তার ২

বিশেষ প্রতিনিধি / ৬০ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

যশোরের মনিরামপুরে মুক্তেশ্বরী নদী থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি ও তাকে ভারতে পালাতে সহায়তাকারী সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

 

সোমবার (৯ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- যশোরের মনিরামপুরের মহিষদিয়া মধ্যপাড়ার মিঠুন ধর (৩২) এবং সাতক্ষীরার কলারোয়া থানার দক্ষিণ ভাদিয়ালীর মো. হান্নান গাজী (৬৪)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ নভেম্বর মনিরামপুর থানার মহিষদিয়া হেলারের ঘাট ব্রিজের পাশে মুক্তেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে যশোর সিআইডির কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে গিয়ে ছায়াতদন্ত শুরু করে। পরে নিহতের স্বজন ও স্থানীয়দের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহতের নাম রঞ্জন মণ্ডল (৬০)। তিনি যশোরের কেশবপুর থানার কালিচরণপুর এলাকার মৃত হরিপদ মণ্ডলের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd