• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

শিল দিয়ে থেঁতলে স্বামীকে হত্যা, লাশ তালাবদ্ধ করে পালান স্ত্রী

জেলা প্রতিনিধি / ৪৭ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

আশুলিয়ায় স্বামীকে শিল দিয়ে থেঁতলে হত্যা করেছেন প্রথম স্ত্রী রুনা আখতার। হত্যার পর স্বামীর লাশ ঘরে তালাবদ্ধ করে পালিয়ে যান তিনি।

 

মূলত প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে এবং সন্তানের ভরণপোষণ না দেওয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

 

সোমবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এক প্রেস ব্রিফিংয়ে জানায়, আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষ থেকে মো. হারুনের (৩৫) লাশ উদ্ধারের ঘটনায় তার প্রথম স্ত্রী রুনা আখতারকে রোববার গ্রেফতার করেছে পিবিআই। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

 

গত ৩ নভেম্বর আশুলিয়ার একটি বাসার দ্বিতীয়তলার তালাবদ্ধ কক্ষ থেকে হারুনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বড় বোনের দায়ের করা হত্যা মামলার তদন্তভার নেয় পিবিআই ঢাকা জেলা।

 

এ মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের এসআই মো. আব্দুর রহিম জানান, তদন্তে বেরিয়ে আসে- পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় স্বামী হারুনের মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে শিল দিয়ে উপর্যুপরি আঘাত করেন স্ত্রী রুনা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ ঘরে রেখেই বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে পালিয়ে যান তিনি।

 

গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করা হয়। সোমবার উত্তরা ১২ নম্বর সেক্টরে অবস্থিত পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পিবিআই আরও জানায়, এ হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd