• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]

মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি / ৫০ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে করে এসে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। 

 

 

সোমবার (৯ নভেম্বর)  সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ককটেল বিস্ফোরণকারীদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

 

 

স্থানীয়দের ধারণা, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচিকে সামনে রেখে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

এর আগে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আগামীকাল ১০ নভেম্বর (সোমবার) দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি, কে বা কারা মেরেছে। এবিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd