• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

মোঃ মাইনুল হোসেন মঈন (র্মাল্টিমিডিয়া প্রযোজক) / ৬৩ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

রাজধানী ঢাকায় সোমবার (৯ নভেম্বর) দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। তবে বেলা গড়াতেই আকাশে জমতে শুরু করে মেঘ। বইতে শুরু করে বাতাস। এর কিছু সময় পর শুরু হয় বৃষ্টি। যা দুপুরের গরমকে ভুলিয়ে প্রশান্তি বুলিয়ে দেয় শরীরে। তবে ঝুম বৃষ্টির সঙ্গে ব্যাপক বজ্রপাতও রয়েছে।

 

 

ঢাকার উত্তরা, এয়ারপোর্ট, মিরপুর, সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জেও বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, কক্সবাজারেও বৃষ্টি হয়েছে।

সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজস্রহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd