• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]

জালিয়াতি-শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি / ৬৩ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

অনিয়ম, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং প্রবিধান লঙ্ঘনের মতো বিভিন্ন গুরুতর অভিযোগে গত ১৫ বছরে দেশে ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিলসহ যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে এনজিওবিষয়ক ব্যুরো। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালে এসব সংস্থার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

 

 

 

বাংলাদেশের সর্বাঙ্গীন আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নে সরকারের পাশাপাশি এনজিওগুলোর ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, ১৯৯০ সালে এনজিও বিষয়ক ব্যুরো প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থেকে দেশে বিদেশি অনুদানপুষ্ট এনজিওগুলোর স্বেচ্ছাসেবী কার্যক্রমের সমন্বয় সাধন করে আসছে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো উল্লেখযোগ্য অবদান রাখছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি, জনস্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত শিক্ষার প্রসার, নারী-পুরুষের সমতা আনয়ন, জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি মোকাবিলা, নারী নির্যাতন প্রতিরোধ, সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নসহ টেকসই রাষ্ট্র গঠনে এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে যেসব সংস্থা বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে স্পষ্ট করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd