• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

ক্রীড়া প্রতিবেদক / ৭৩ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর দক্ষতাতেও ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবার ওপরে উঠে এসেছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার অ্যাসিস্টের সংখ্যা ১২টি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন, যার অ্যাসিস্ট ১১টি।

রোববার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইয়ামাল। তার বাড়ানো বল থেকেই ম্যাচের জয়সূচক গোলটি করেন ফারমিন লোপেজ। চলতি মৌসুমে লা লিগায় আটটি এবং চ্যাম্পিয়ন্স লিগে চারটি অ্যাসিস্ট করেছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

অ্যাসিস্টের তালিকায় ১১টি নিয়ে ইয়ামালের পরেই রয়েছেন কেইন। পরবর্তী অবস্থানে থাকা তুফান, নিকো পাজ ও গ্লোরি গ্রুলের প্রত্যেকের অ্যাসিস্ট আটটি করে।

 

 

 

আতলেতিকোর বিপক্ষে ম্যাচে শুধু অ্যাসিস্ট করেই নয়, সামগ্রিক পারফরম্যান্সেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ইয়ামাল। ম্যাচে ছয়বার সফল ড্রিবলিং করেছেন তিনি। পাশাপাশি তৈরি করেছেন দলের হয়ে সর্বোচ্চ সাতটি গোলের সুযোগ এবং তিনটি ক্রস দিয়েছেন। আক্রমণভাগে কার্যকর ভূমিকার পাশাপাশি রক্ষণেও সক্রিয় ছিলেন এই তরুণ। এ সময় দুটি ট্যাকলও জিতেছেন তিনি।

চলতি মৌসুমে বার্সেলোনার আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছেন ইয়ামাল। দলের প্রায় প্রতিটি জয়েই তার ভূমিকা থাকে চোখে পড়ার মতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd