• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
একই ব্যক্তি আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বিএনপি’র যুগ্ন আহবায়ক ফাঁদে পড়েছে আওয়ামী লীগ, স্বরাষ্ট্র মন্ত্রীর রাজনৈতিক কৌশলে,: শফিকুল আলম বিশ্ব হিন্দু পরিষদের দাবি ভারতে যেন রামায়ণ বন্ধ হয়। খালেদা জিয়ার নামের যুক্তরাষ্ট্রের সড়কের নাম প্রস্তাব। মাদার অফ ডেমোক্রেসি ভারতের বাজারে স্বর্ণের ধস, ভরিতে কমলো ৯২ হাজার টাকা। সাজেকে আবারও সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্রগোষ্ঠীর গোলাগুলি পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন চাকরি দেবে সুলতান’স ডাইন, পাবেন প্রতি বছর ইনক্রিমেন্ট

ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে জামালপুরে আলোচনা সভা

মফিজুল ইসলাম, জেলা প্রতিনিধি ( জামালপুর ) / ৬২ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে জামালপুরে আলোচনা সভা

 

জামালপুরের ইসলামপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির আলোচনা সভা মিছিলে মিছিলে জনস্রোতে পরিণত হয়েছে।

 

শনিবার (৮ নভেম্বর) ইসলামপুর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিপুলসংখ্যক নেতা-কর্মী যোগ দেন।

 

এর মধ্যে চরগোয়ালিনী ইউনিয়ন বিএনপির নেতা শাহজামাল মেম্বারের নেতৃত্বে একটি মিছিলসহ মোট ১০টি মিছিল সভাস্থলে উপস্থিত হয়। মিছিলগুলো সভাস্থলে পৌঁছালে নেতা-কর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

 

পৌর বিএনপির সভাপতি করিম ঢালির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল ও উপজেলা বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন সরকার।

 

প্রধান অতিথির বক্তব্যে এ. ই. সুলতান মাহমুদ বাবু বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে দেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে সংঘটিত ঘটনাপ্রবাহ জাতীয় রাজনীতির গতিপথে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে। বিএনপি দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে।

 

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, ৭ নভেম্বরের তাৎপর্য এবং দলের রাজনৈতিক আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

 

তিনি দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার এবং জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

 

ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসমত আলীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী।

 

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে সংঘটিত ঘটনাবলির স্মরণে বিএনপি দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। পরবর্তী সময়ে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd