• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]

এলপিজি ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল

বিশেষ প্রতিনিধি / ৫১ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

এলপিজিসহ অন্যান্য জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গণশুনানি ও আইনানুগ প্রক্রিয়া ছাড়া দাম নির্ধারণ এবং মূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবিতে জাতীয় সংসদে একটি জরুরি আলোচনার নোটিশ দিয়েছে বিরোধীদল। জাতীয় সংসদ সচিবালয়ে পাঁচজন সদস্যের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দলের পক্ষ থেকে জনগুরুত্বসম্পন্ন এই নোটিশ দিয়ে ৬৮ বিধিতে আলোচনা করতে চেয়েছে বিরোধীদল।

 

 

সোমবার (০৯ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে নোটিশটি পেশ করা হয়। অধিবেশনের প্রথমদিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।

নোটিশে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দফায় দফায় এলপিজি সিলিন্ডারের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নিম্ন ও মধ্যবিত্তসহ সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। কোনো ধরনের গণশুনানি ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত না নিয়েই এই মূল্য পুনর্নির্ধারণ করা হচ্ছে বলে অভিযোগ তোলে বিরোধীদল। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইনের বিভিন্ন ধারা ও প্রবিধান যথাযথভাবে অনুসরণ না করার কারণে ভোক্তারা দ্বিমুখী আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। একইভাবে অন্যান্য জ্বালানি পণ্যের মূল্য নির্ধারণে জনস্বার্থ উপেক্ষা করা হলে তা সামগ্রিক অর্থনীতি, কৃষি ও শিল্প খাতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

নোটিশে বিদ্যমান অনিয়ম ও মূল্যবৃদ্ধি রোধে অবিলম্বে আইনানুগভাবে গণশুনানির আয়োজন, স্বচ্ছ প্রবিধান প্রণয়ন এবং জ্বালানি পণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। দেশের সার্বিক জনস্বার্থ বিবেচনা করে জ্বালানি পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে দ্রুত দৃশ্যমান উদ্যোগ নেওয়া এবং এ বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনার জন্য ওই নোটিশে জোর দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd