• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

এবার সৌদির রাজধানীতে মিসাইল ছুড়ল হুথিরা

বিশেষ প্রতিনিধি / ৪৮ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের পর এবার রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে রিয়াদে ছোড়া দুটি মিসাইল ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

 

গতকাল সৌদির বিমানবাহিনী ইয়েমেনের রাজধানী সানার একটি গ্রামে বিমান হামলা চালায়। এতে সেখানে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এরপরই সৌদিতে আবারও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইয়েমেনের বিদ্রোহীরা।

জুলাইয়ের আগে দীর্ঘদিন সৌদি ও হুথিদের মধ্যে সম্পর্ক তুলনামূলক শান্ত ছিল। কিন্তু ওই মাসে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি এবং সৌদি-সমর্থিত সরকারের মধ্যে পুনরায় যুদ্ধ শুরু হয়, যা মধ্যপ্রাচ্যের সংঘাতের ক্ষেত্রে একটি নতুন ফ্রন্ট খুলে দিয়েছে।

 

 

তখন থেকেই সৌদি আরব নিয়মিতভাবে হুথিদের অবস্থানে বোমা বর্ষণ করে আসছে। অন্যদিকে, হুথি গোষ্ঠীও তেলসমৃদ্ধ সৌদি আরবের ওপর হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd