• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি / ৭৫ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের আন্দোলনে পুলিশি ‘হামলার’ প্রতিবাদ ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা।

 

শুক্রবার (৬ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে নীলক্ষেত সংলগ্ন মিরপুর-আজিমপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এ সময় বিক্ষোভে “জবাব চাই, জবাব চাই, মধ্যরাতে হামলা কেন; বোনের গায়ে হাত কেন, জবাব চাই, জবাব চাই; পালাইছে পালাইছে, স্বৈরাচার পালাইছে ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বিক্ষোভে ‘মধ্যরাতে হামলা কেন? ক্যাম্পাসে পুলিশ কেন?; বোনের হিজাব টানলি কেন; ইত্যাদি প্লেকার্ড প্রদর্শন করছেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমরা তো নিয়মতান্ত্রিক আন্দোলন করছি, তাহলে কেন আমাদের পুলিশ প্রশাসন বাধা দিচ্ছে? কেন এই হামলা? পুলিশ আমাদের নারী শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছে, লাঠি চার্জ করেছে।

 

 

এ বিষয়ে লালবাগ থানার ওসি মোহাম্মদ জামিল হোসেন বলেন, কলেজ গেটের পরিস্থিতি ভালো, কোনো সমস্যা নেই। সর্বসাকুল্যে ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী আন্দোলন করছে। তারা একটু রাস্তার দুইপাশে বসে স্লোগান দিচ্ছে এবং বিভিন্ন দাবি দাওয়া পেশ করছে। রাস্তার কোনো সমস্যা নেই, মোটামুটি পরিস্থিতি ভালো।

তিনি বলেন, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর থেকে এটি নিয়োগ প্রক্রিয়া ছিল। নিয়োগ প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে নিয়োগ প্রক্রিয়া হয়ে গেছে। শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে। পুলিশ সেখানে গেলে ঝামেলা হতে পারে, তাই আমরা শুধু অবজার্ভ করছি। কলেজ কর্তৃপক্ষ থেকে প্রিন্সিপাল এটার ব্যাপারে অবশ্য কালকেই জিরো টলারেন্স নীতি নিয়েছেন। প্রিন্সিপালকে রাতে আমরা রেস্কিও দিয়েছি। উনি অসুস্থ, এখন হাসপাতালে ভর্তি আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd