• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]

‘বানানো গল্প’— হুথিদের সাড়ে ৬ লাখ কোটি টাকা চাওয়া নিয়ে বলল সৌদি

বিশেষ প্রতিনিধি / ৬৮ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সৌদি আরবের সঙ্গে যুদ্ধবিরতি ও সৌদির জাহাজে হামলা বন্ধের বদলে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ৫১ বিলিয়ন ডলার বা সাড়ে ৬ লাখ কোটি টাকা চেয়েছে বলে গত বুধবার এক প্রতিবেদনে জানায় মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল। একই প্রতিবেদনে বলা হয়, হুথিরা সৌদিকে শর্ত দিয়েছে তাদের ইয়েমেনের সরকার হিসেবে স্বীকৃতি দিতে হবে।

 

তবে সৌদি আরব এই প্রতিবেদনের তথ্যকে ‘বানানো’ গল্প হিসেবে অভিহিত করেছে।

দেশটির জনকূটনীতি মন্ত্রী রায়েদ ক্রিমলি গতকাল বৃহস্পতিবার মাইক্রোব্লগিং সাইট এক্সে প্রতিবেদনের তথ্যকে প্রত্যাখ্যান করে বলেছেন, “হুথি বিদ্রোহীদের দাবি নিয়ে ওয়ালস্ট্রিট জার্নালের প্রকাশিত প্রতিবেদনকে আমি প্রত্যাখ্যান করছি। এগুলো লেখক বা তার সূত্রদের বানানো গল্প।”

তিনি অভিযোগ করেছেন, হুথিরা তাদের নিজ দেশের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। যার প্রেক্ষিতে ইয়েমেনের সাধারণ মানুষ ক্ষুধার কবলে পড়েছেন। একইসঙ্গে ইয়েমেন এমন পরিস্থিতে পড়েছে, যা দেশটির সাধারণ মানুষের স্বার্থকে রক্ষা করে না।

 

এক্সে সৌদির এ মন্ত্রী আরও লিখেছেন, “এই সশস্ত্র বিদ্রোহীরা তাদের নিজ দেশের সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের কারণে ইয়েমেনের মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছেন এবং ইয়েমেনকে এমন জায়গায় নিয়ে গেছে, যেগুলো দেশটির মানুষের স্বার্থকে রক্ষা করে না। হুথিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোতে হামলা করেছে। সব ধরনের শান্তি প্রক্রিয়ায় বাধা দিয়েছে। ইয়েমেনে ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি একটি সরকার আছে।”

এছাড়া ওয়ালস্ট্রিটের যে সাংবাদিক এ প্রতিবেদনটি তৈরি করেছেন তাকে রয়টার্স থেকে বহিষ্কার করার একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন সৌদির এ মন্ত্রী। ওই স্ক্রিনশটে সিনিয়র সাংবাদিক অ্যান্ড্রু ম্যাগগ্রেগর মার্শালের একটি টুইট আছে। যেখানে তিনি বলেছেন, “এই গল্পের মূল লেখিকার অনৈতিকতা এবং গল্প বানানোর ইতিহাস আছে। আমি ২০০৮ সালে তাকে রয়টার্স থেকে এ কারণে বহিষ্কার করেছিলাম। আমি অবাক হয়েছে ওয়ালস্ট্রিট জার্নাল তাকে চাকরি দিয়েছে এবং তার লেখা প্রকাশ করেছে, যার সবই হলো ভুয়া।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd